চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজস্থানে আবারও ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৪ পূর্বাহ্ন ১৮, মার্চ ২০২৪
আন্তর্জাতিক
A A

ভারতের রাজস্থানে আবারও ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। সুপারফাস্ট ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখী সংঘর্ষের ফলে লাইনচ্যুত হয়ে পড়ে সুপারফাস্ট ট্রেনের চারটি কোচ এবং ইঞ্জিন। উদ্ধার কাজ চলছে, তবে এখন পর্যন্ত হতাহতের কোনও খবর জানা যায়নি।

সোমবার ১৮ মার্চ আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, রোববার রাত ১টার দিকে রাজস্থানের অজমেঢ়ে মাদার স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

গুজরাতের সবরমতী থেকে থেকে উত্তরপ্রদেশের আগরার দিকে যাচ্ছিল সবরমতী-আগরা সুপারফাস্ট ট্রেন। রাজস্থানের অজমেঢ়ে মাদার স্টেশনে পৌঁছনোর মুখে একটি মালবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির। সংঘর্ষের ফলে ট্রেনের চারটি কোচ লাইনচ্যুত হয়ে যায়। লাইন থেকে ছিটকে যায় ট্রেনের ইঞ্জিনও।

সুপারফাস্ট ট্রেনের এক যাত্রী জানান, যে সময় ঘটনাটি ঘটেছে সেই সময় ট্রেনের অধিকাংশ যাত্রীই ঘুমিয়েছিলেন। হঠাৎ জোর শব্দে সকলের ঘুম ভেঙে যায়। তীব্র শব্দ পাওয়ার পর ঘটনাস্থলে ছুটে যান রেলকর্মী এবং স্থানীয়েরা। কিছুক্ষণের মধ্যে উদ্ধারকারী দলও গিয়ে পৌঁছয় ঘটনাস্থলে। যাত্রীদের দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। এই ঘটনায় কেউ নিহত না হলেও আহত হয়েছেন একাধিক যাত্রী। তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, লাইনের উপর থেকে সুপারফাস্ট ট্রেনের কোচগুলো সরানোর ব্যবস্থা করা হচ্ছে। এই দুর্ঘটনার ফলে ট্রেন চলাচল সামান্য বিঘ্নিত হয়েছে। নর্থ-ওয়েস্টার্ন রেলওয়ের সিপিআরও শশী কিরণ বলেন, ‘সবরমতী-আগরা ১২৫৪৮ সুপারফাস্ট ট্রেনটি সবরমতী থেকে আগরার দিকে যাচ্ছিল। ট্রেনটি রাজস্থানের অজমেঢ়ের মাদার সিগনালের কাছে পৌঁছলে মালবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। ট্রেনের ইঞ্জিনের পাশাপাশি চারটি কোচ লাইনচ্যুত হয়ে যায়। এই দুর্ঘটনায় কারও প্রাণহানি হয়নি। কয়েকজন যাত্রী সামান্য চোট পেয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রেন দুর্ঘটনাভয়াবহ দুর্ঘটনাভারতে ট্রেন দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঋণের দায়ে জেলহাজতে রাজপাল যাদব

ফেব্রুয়ারি ৮, ২০২৬

গুম, খুন ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে: নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: নৌবাহিনী প্রধানের ভোলা কন্টিনেন্ট পরিদর্শন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের পোখরা ভ্রমণ: পাহাড়ের কোলে শান্তির সন্ধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

লড়াই করে হারল নেপাল, ‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয় ইংল্যান্ডের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT