বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ফের আন্দোলনে নেমেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর অংশ হিসেবে রোববার ২১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
এর আগে টানা তিনদিন অবস্থান কর্মসূচি শেষে বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর তৃতীয় দফা অবস্থান কর্মসূচির ঘোষণা দেন সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-চেয়ারম্যান এম এ সালাম। তিনি বলেন, রোববার ও সোমবার দুই দিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার সব উপজেলা নির্বাচন অফিসসহ জেলা নির্বাচন অফিসের সামনেই এই অবস্থান কর্মসূচি পালন করা হবে।
এদিকে বাগেরহাটের চারটি আসন বহাল রাখতে সুপ্রিম কোর্টে দুটি রিট আবেদন দাখিল করা হয়েছে। সম্মিলিত কমিটির নেতারা জানান, রিটের শুনানি শেষে আদালত অবশ্যই বাগেরহাটের চারটি আসন বহাল রাখবেন এমন আশাবাদী তারা।
চূড়ান্ত গেজেট অনুযায়ী, বাগেরহাটের ৩টি সংসদীয়আসন যেভাবে বিন্যাস করা হয়েছে- বাগেরহাট-১ (বাগেরহাটসদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা) ওবাগেরহাট-৩ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা)।







