চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেফটেন্যান্ট তানজিম হত্যায় আরও এক ডাকাত আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৯ পূর্বাহ্ন ২৬, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, অপরাধ
A A

কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন নিহতের ঘটনায় আরও এক ডাকাতকে আটক করেছে সেনাবাহিনী। আটক ডাকাতের নাম মোহাম্মদ কামাল উদ্দিন প্রকাশ ওরফে ভিন্ডি কামাল।

শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, কক্সবাজার জেলার চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) শহীদ হন। ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত দুষ্কৃতকারীদের ধরতে সেনাবাহিনীর অভিযান চলমান। শুক্রবার চকরিয়ার রংমহল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডাকাত মোহাম্মদ কামাল উদ্দিন প্রকাশ ওরফে ভিন্ডি কামালকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন তিনি।

লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনকে হত্যাকাণ্ড এবং ডাকাতির ঘটনায় জড়িত এ পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। যাদের মধ্যে তিনজন সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। ঘটনায় জড়িত অবশিষ্ট ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

কামাল উদ্দিনকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর সেনাবাহিনীর পক্ষ থেকে চকরিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানায় আইএসপিআর।

Jui  Banner Campaign
ট্যাগ: আইএসপিআরআরও এক ডাকাত আটকমোহাম্মদ কামাল উদ্দিনলেফটেন্যান্ট তানজিম হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ

প্রথমবার মেয়েদের এশিয়ান কাপে যাদের নিয়ে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

বিসিবির কেন্দ্রীয় চুক্তি: ‘এ-প্লাস’ নেই, কোন ক্যাটাগরিতে কার বেতন কত

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

অসদাচরণের দায়ে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ইরানে সামরিক হামলা চালাতে প্রস্তুত মার্কিন সামরিক বাহিনী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

রমজান মাসে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT