চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাইক’ এর পর শাহীনের নতুন ছবি ‘যশোর রোড’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A
শাহীনের নতুন ছবি যশোর রোডের প্রচারপত্রের পাশে দাঁড়িয়ে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ নির্মাণের পর এবার বিখ্যাত মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ রচিত ঐতিহাসিক কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ অবলম্বনে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যশোর রোড’ নির্মাণের ঘোষণা দিলেন তরুণ নির্মাতা ,লেখক ও সংগঠক এফ এম শাহীন।

একাত্তরে অনেক রক্ত আর বেদনার মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ। নয় মাসের যুদ্ধে রক্তে রঞ্জিত হয় বাংলার সবুজ জমিন। পাকবাহিনীর রাইফেল, কামান, মেশিনগানের শব্দে কেঁপে ওঠে প্রতিটি জেলা শহর। এই পরিস্থিতিতে পূর্ববঙ্গের মানুষের দেশত্যাগের হিড়িক পড়ে। এমন পরিস্থিতিতে যশোর রোড দিয়ে লাখ লাখ মানুষ পাড়ি জমায় কলকাতায়। রাস্তায় জন্ম-মৃত্যু আর মৃত্যুভয় ও পদে পদে বাঁধা অতিক্রম করে আশ্রয় নেয় শরণার্থী ক্যাম্পে। আর ‘যশোর রোড’ মহান মুক্তিযুদ্ধের সেই ঐতিহাসিক সড়ক। ১৯৭১ সালে বাংলাদেশের শরণার্থীদের জন্য এই সড়কটিই হয়ে উঠেছিল বেঁচে থাকার স্বপ্ন পূরণের পথ। নিরাপদ আশ্রয়ের খোঁজে এই সড়ক দিয়ে তারা ভারতের পথে পাড়ি দেন। তাদের অনেকেই পথ চলার ক্লান্তি সহ্য করতে না পেরে মারা যান। এমন বিষয় নিয়ে ‘যশোর রোড’ নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন পরিচালক এফ এম শাহীন।

নির্মাতা বলেন, স্বাধীনতার এত বছরেও ভারতে আশ্রয় নেয়া ১ কোটি শরণার্থীদের নিয়ে তেমন কাজ কিংবা চলচ্চিত্র হয়নি। তাই আগামী প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে এবং একাত্তরে ভারতের সাধারণ জনগণ ও সরকার কীভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল সেইসব দিনগুলি সমগ্র বাঙালি ও বিশ্ববাসিকে জানাতে এই প্রচেষ্টা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে পঁচাত্তর পরবর্তী পেক্ষাপটে এফ এম শাহীন নির্মাণ করেন নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাইক’। এটি ছিলো সরকারি অনুদান প্রাপ্ত চলচ্চিত্র। এফ এম শাহীনের প্রযোজনায় চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল।

ট্যাগ: মাইকমুক্তিযুদ্ধযশোর রোডলিড বিনোদনশাহীনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাদক ব্যবসার অভিযোগে অজি ক্রিকেটার ম্যাকগিল গ্রেপ্তার

পরবর্তী

তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিংয়ে, উইকেটের কাছে দ্রুত দৌড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

সায়ন্তিকা শুটিং সেট থেকে বের হয়ে প্যারাসুটে দাঁড়িয়ে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যে অভিযোগ এনে শুটিং ফেলে চলে গেছেন সায়ন্তিকা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আগস্ট ২৬, ২০২৬

‘অভিনেতাদের জায়গা দখল করছেন ইনফ্লুয়েন্সাররা’

আগস্ট ২৬, ২০২৬

প্যাকেটে ঘি, ভেতরে পাম অলিন-বনস্পতি! মসলাতেও মানের ঘাটতি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT