১৬ই আগস্ট থেকে ডিমের দাম উৎপাদক পর্যায়ে প্রতিটি সাড়ে ১০ টাকা এবং খুচরা পর্যায়ে ১২ টাকার বেশি দামে বিক্রি করলে আইন অনুযায়ী কঠোর শাস্তি এমনকি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে উৎপাদন খরচ সমন্বয় করে দাম নির্ধারণের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। ডিমের দাম বাড়ানোর পেছনে কিছু প্রতিষ্ঠানের অনিয়ম পেয়ে এরই মধ্যে মামলার প্রস্তুতি নিচ্ছে প্রতিযোগিতা কমিশন।







