চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্লীলতাহানির অভিযোগের তদন্ত রিপোর্ট না দেয়ায় চবি অচল করে দেওয়ার ঘোষণা

অনিন্দিতা সরকার প্রথা অনিন্দিতা সরকার প্রথা
৫:৩৭ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A
চবি শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগের তদন্তের দাবিতে প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত অধ্যাপকের অপসারণের দাবিতে আন্দোলনের সপ্তম দিনেও তদন্ত রিপোর্ট পেশ না করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা মূল ফটকে তালা দিয়ে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

রোববার ১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা আন্দোলনরত অবস্থায় এই ঘোষণা দেন।

রসায়ন বিভাগের ১৭-১৮ সেশনের শিক্ষার্থী রেজাউল করিম সিতু চ্যানেল আই অনলাইনকে বলেন, তদন্ত রিপোর্ট জমা দেয়ার কথা ছিলো বৃহস্পতিবার। সরকারি ছুটির কারণে আজ রোববার রিপোর্ট পেশ করা হবে বললেও তা করা হয়নি। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে পড়েছেন। আমরা সোমবার সময় দিয়ে মঙ্গলবার থেকে কঠোর আন্দোলনে নামবো।

একই বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী জুবায়ের ফারদিন বলেন, আজকে আন্দোলনের ৭ম দিন। এতদিনেও কেন তারা রিপোর্ট পেশ করতে পারছেনা আমরা বুঝতে পারছিনা। আমরা সোমবার পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে তদন্ত শেষ না হলে এবং এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। আমাদের প্রতি সেশনে দেড়শো শিক্ষার্থী আছে৷ আমরা সবাই মাঠে নামলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। আমরা সুবিচারের জন্য তা করতে রাজি আছি।

এ বিষয়ে চবি উপাচার্য ড. শিরীণ আখতার একটি জরুরী সংবাদ সম্মেলনে বলেন, তদন্তে যেন কোনো ফাঁকফোকর না থাকে, অপরাধী যেন আমাদের ত্রুটির কারণে আইনকে ফাঁকি না দিতে পারে সেজন্য পরিপূর্ণ রিপোর্ট জমা দিতে হবে। এ কারনণই সময় লাগছে। যৌন নিপীড়নবিরোধী সেলের সদস্যরা এখনও কাজ করে যাচ্ছেন। কেও বসে নেই। দু একদিনের ভেতরেই রিপোর্ট পেশ করবেন তাঁরা।

গত ৩১ জানুয়ারি উপাচার্য ড. শিরীণ আখতারের কার্যালয়ে রসায়ন বিভাগের এক শিক্ষার্থী একই বিভাগের অধ্যাপক মাহবুবুল মতিনের বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগ দেন।

Reneta

পর দিন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা এই ঘটনার বিচারের দাবিতে আন্দোলন শুরু করেন। এখনও প্রশাসনের তদন্ত শেষ না হওয়ায় সেই শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন আরও বেগবান হয়ে পড়েছে।

অভিযুক্ত অধ্যাপক চ্যানেল আই অনলাইনকে অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগকারী শিক্ষার্থী মানসিক রোগাক্রান্ত, হতাশায় ভুগছে। মিথ্যা অভিযোগে তাকে কেন ফাঁসানো হচ্ছে তা তিনি জানেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘোষণাচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তদন্ত রিপোর্টতালা দেয়ামূল ফটকশ্লীলতাহানির অভিযোগ
শেয়ারTweetPin

সর্বশেষ

৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, ব্যবহার না করার পরামর্শ

আগস্ট ৫, ২০২৬

এখনও ফিফার প্রতিশ্রুত টাকা পায়নি আয়োজক শহরগুলো, চাপে ফিফা

আগস্ট ৫, ২০২৬

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT