শপথ নেওয়ার পর প্রথম অফিস করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। এ সময় তরুণ উপদেষ্টারা প্রতিষ্ঠানে শেখ হাসিনার নাম পরিবর্তন আর ইন্টারনেট বন্ধ করায় ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন।
রোববার (১১ আগস্ট) প্রথম দিন সকালেই কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচয় আর আলোচনা করেন তারা। এ ছাড়াও ন্যায় প্রতিষ্ঠায় কাজ করবেন বলে জানান উপদেষ্টারা।
জানা যায়, অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথম পূর্ণ দিবস সরকারি অফিস। রোববার সকালেই সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচয় আর আলোচনা করেন উপদেষ্টারা। প্রথম দিন অফিস করে তরুণ উপদেষ্টারা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে শেখ হাসিনার নাম পরিবর্তন আর ইন্টারনেট বন্ধ করার কারণ বের করে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন। বাজারের অশুভ সিন্ডিকেট দূর করা আর নানা চ্যালেঞ্জ মোকাবেলা করার বিষয়ে আলোচনা করেন তারা।
প্রথম বৈঠকে প্রতিষ্ঠান থেকে শেখ হাসিনার নাম পরিবর্তন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। অন্যদিকে, আইসিটি উপদেষ্টা নাহিদ হোসেন। ইন্টারনেট বন্ধ থাকার কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
পরিবর্তনের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন করবেন বলে আবারও জানান উপদেষ্টারা।







