চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই দিনে জন্মদিন ও ভোট: আঁখির কাছে দিনটি ছিল ‘গ্রেট’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ন ০৮, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

রবিবার (৭ জানুয়ারি) দিনব্যাপী সারাদেশে ভোটের আমেজ ছিল। একই দিনে জন্মদিন ছিল সংগীতশিল্পী আঁখি আলমগীরের। একসঙ্গে ভোট ও জন্মদিন উদযাপন করেছেন তিনি। এ কারণে আঁখির কাছে দিনটি ছিল ‘গ্রেট’! সোমবার নিজের ফেসবুকে একটি পোস্টে সেটাই জানিয়েছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।

জন্মদিনে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন আঁখি আলমগীর। তিনি লিখেছেন, জন্মদিন এবং ভোট আশ্চর্যজনকভাবে এটি আমার কাছে গ্রেট ডে-তে পরিণত হয়েছে। সবার আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ। যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন চেষ্টা করেছি উত্তর দেওয়ার।

হয়তো অনেকের শুভেচ্ছা আমার চোখে আসেনি। কিন্তু যারা শুভেচ্ছা প্রকাশ করেছেন সবার প্রতি ভালোবাসা। আমি বলতে চাই যে সবার কাছে কৃতজ্ঞতা এবং আনন্দে একেবারে অভিভূত।

সবার কাছে দোয়া চেয়ে আঁখি আলমগীর লিখেছেন, সবসময় আমাকে আপনাদের প্রার্থনায় রাখুন। আমি আপনাদের সবাইকে ভালোবাসি এবং এই ভালোবাসার কাছে ঋণী। আপনাদের শুভেচ্ছায় আমার জন্মদিনটি অত্যন্ত বিশেষ হয়ে উঠেছিল। মধ্যরাতে কিছু বন্ধু আমাকে সারপ্রাইজ দিয়েছে। সত্যি আমি অবাক হয়েছি তাদের ভালোবাসায়।

ভোটের প্রসঙ্গ টেনে আঁখি আলমগী লিখেছেন, আমি আমার ট্রিপ থেকে ফিরে এসেছি শুধুমাত্র ভোট দিতে। একজন নাগরিক হিসেবে এটা আমার অধিকার ও কর্তব্য।

আশির দশকে শিশুশিল্পী হিসেবে পর্দায় আসেন আঁখি আলমগীর। তার পিতা হলেন নায়ক আলমগির। ‘ভাত দে’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হন, শুধু তাই নয়, অর্জন করে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিনয় দিয়ে শুরু করলেও গানকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। ১৯৯৭ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম একক অ্যালবাম ‘প্রথম কলি’। সেই থেকে শুরু, এখনো গানে গানে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন তিনি।

Reneta

দ্বাদশ শ্রেণিতে পড়াশোনার সময় ১৯৯৪ সালে প্রথম ‘বিদ্রোহী বধূ’ চলচ্চিত্রে প্লেব্যাক করেন আঁখি। তার গাওয়া ‘বন্ধু আমার রসিয়া’, ‘পিরিতি বিষের কাঁটা’ গান দুটি শ্রোতাদের কাছে জনপ্রিয়।

Jui  Banner Campaign
ট্যাগ: আঁখি আলমগিরজন্মদিনভোটলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

নোলানের কাস্টিং নিয়ে ইলন মাস্কের ক্ষোভ!

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ম্যাচ বর্জনে অন্য কোন বোর্ডের সমর্থন পায়নি পিসিবি

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ভারত থেকে বাংলাদেশে ফেরার ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ নেতারা

ফেব্রুয়ারি ৩, ২০২৬

হলে নিষিদ্ধ, ওটিটিতে মুক্তি পেয়েই পাকিস্তানে ট্রেন্ডিংয়ে ‘ধুরন্ধর’!

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হাদি হত্যা: ৫ বার পেছালো তদন্ত প্রতিবেদন

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT