চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাকেরের বড় লাফ, উন্নতি লিটন-মিরাজ-মুমিনুলের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার লিটন দাস ব্যাট হাতে উল্লাসে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় পরাজয় দেখেছে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতার মধ্যে জাকের আলি অনিক রান পেয়েছেন দুই ইনিংসেই। র‌্যাঙ্কিংয়েও বড় লাফ দিয়েছেন।

ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন জাকের। ৫৩ রান আসে তার ব্যাট থেকে। দ্বিতীয় ইনিংসে করেন ৩১ রান। তাতে ২৪ ধাপ এগিয়েছেন। টেস্টে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে উঠেছেন ৮৪তে, ঝুলিতে ৩৬৪ পয়েন্ট।

বুধবার র‌্যাঙ্কিং হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। জাকেরের পাশাপাশি উন্নতি করেছেন লিটন-মিরাজ ও মুমিনুল। তালিকায় বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবার উপরে যৌথভাবে মুশফিকুর রহিম ও লিটন দাস। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে যাওয়া মুশফিক একধাপ পিছিয়ে আছেন ৩২-এ। অ্যান্টিগায় দুই ইনিংসে ৪০ ও ২২ রান করে একধাপ এগিয়ে মুশফিকের সঙ্গী হয়েছেন লিটন।

Banglabid

একধাপ করে এগিয়ে মুমিনুল হক ৪৭ ও মেহেদী হাসান মিরাজ আছেন ৬৭তে। চারধাপ পিছিয়ে ৮৫তে নেমেছেন মাহমুদুল হাসান জয়, জাকির হাসান ৯ ধাপ নেমে এসেছেন ৯৪তে। শীর্ষে আছেন জো রুট। দুধাপ এগিয়ে দুইয়ে এসেছেন যশ্বী জয়সওয়াল। পেছনে ফেলেছেন কেন উইলিয়ামসন ও হ্যারি ব্রুককে।

টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন মিরাজ। ৩ ধাপ এগিয়ে ২৬৯ পয়েন্টে সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে তিনে আছেন। শীর্ষে রবীন্দ্র জাদেজা (৪২৩) ও দুইয়ে রবীচন্দ্রন অশ্বিন (২৯০) অটুট আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিকআইসিসিবাংলাদেশমিরাজর‌্যাঙ্কিংলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT