বিনোদন

শখের গাড়ি নিলামে তুললেন জোলি

অভিনেত্রী অ্যামি অ্যাডামসের সুন্দর ছবি, লাল লিপস্টিক ও সোনালী পোশাকে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী অ্যামি অ্যাডামসের ছবি, তিনি লাল লিপস্টিক ও সোনালী পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি তার সংগ্রহে থাকা ভিনটেজ ১৯৫৮ ফেরারি নিলামে তুলবেন। আগামী মাসে প্যারিসে হবে এই নিলাম।

নিলামের জন্য তিনি ক্রিস্টি’স অকশন হাউজকে বেছে নিয়েছেন। এটিকে ‘এক্সেপশনাল সেল’ বলা হচ্ছেন নিলাম প্রতিষ্ঠানটির তরফ থেকে। ২০ নভেম্বর বসবে নিলামের আসর।

ধারণা করা হচ্ছে ১২-সিলিন্ডার, ২৪০-হর্সপাওয়ারের ইঞ্জিনের ১৯৫৮ ফেরারি ২৫০ জিটি গাড়িটি বাংলাদেশের মুদ্রায় প্রায় ৮ কোটি থেকে সাড়ে দশ কোটি টাকায় বিক্রি হতে পারে।

প্রাচীন কালো ক্লাসিক কারের ছবি, সুন্দর ডিজাইন ও বিশদ. Channel i News - চ্যানেল আই নিউজ গাড়িটি ১৪, ১৬ এবং ২০ নভেম্বর ক্রিস্টি’সের প্যারিস শো রুমে রাখা হবে সর্বসাধারণের দেখার জন্য। এরপরেই নিলামে উঠবে এই গাড়ি।

ব্যক্তি জীবনে ছয় সন্তানের অভিভাবকত্ব, সম্পত্তির মালিকানা, মানহানির অভিযোগ নিয়ে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট গত কয়েক বছর ধরে লড়ছেন। অবশেষে সব অভিযোগ তুলে নিয়ে নিজের কাজে মনোযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। পাশাপাশি ব্র্যাড পিটকেও লড়াই শেষ করার অনুরোধ করেছেন তিনি।

বিষয়:অ্যাঞ্জেলিনা জোলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…