চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেম প্রকাশ্যে আনলেন জোলি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৪ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

ব্রিটিশ র‍্যাপার ও পলিটিকাল অ্যাকটিভিস্ট আকালার সঙ্গে বেশ কিছুদিন ধরেই জোলির প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এটাকে শুধুই বন্ধুত্ব দাবী করেছিল জোলির এক কাছের সূত্র। তবে সম্প্রতি ইনস্টাগ্রামে আকালার ছবি প্রকাশ্যে আনা এবং নিউ ইয়র্কে এক সপ্তাহের মধ্যে দুই বার তাদেরকে একসঙ্গে দেখা যাওয়ার বিষয়গুলো প্রেমের গুঞ্জনে ঘি ঢেলেছে।

নিউ ইয়র্ক সিটিতে নিজস্ব ফ্যাশন প্ল্যাটফর্ম ‘অ্যাটেলিয়ার জোলি’র একটি তারকা খচিত ইভেন্টের আয়োজন করেছিলেন ৪৯ বছর বয়সী জোলি। সেখানেই উপস্থিত ছিলেন ৪০ বছর বয়সী আকালা। ইভেন্টের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন জোলি, যেখানে স্পষ্টভাবেই দেখা গেছে।

ইভেন্টে জোলিকে দেখা গেছে গ্রে স্যুট ও ব্ল্যাক বুটে। আকালাকে দেখা গেছে কালো ক্রু নেক টি-শার্টে।

এর মাত্র দুই দিন আগে নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে জোলির ‘মারিয়া’ ছবির প্রিমিয়ার হয়। সেখানেও অভিনেত্রীকে সঙ্গ দিয়েছেন আকালা।

শুধু তাই নয়, জোলি ও আকালাকে ইদানীং প্রায়ই পাবলিক প্লেসে দেখা গেছে। এই জুটির প্রেমের গুঞ্জন প্রথম রটে আগস্টে ভেনিস চলচ্চিত্র উৎসবের সময়। ইতালিতে দুজনকে একসঙ্গে একই হোটেল থেকে বের হতে দেখা গেছে সেই সময়, যা ক্যামেরাবন্দী করেছেন পাপারাজ্জিরা।

এর আগে মে মাসে আকালাকে জোলি-পিটের সন্তান জাহারা এবং শিলোহ-এর সঙ্গে জামাইকার একটি ফেস্টিভ্যালে দেখা গেছে। সেখানে জোলির সন্তানদের বেশ যত্নে দেখাশোনা করতে দেখা গেছে তাকে। জোলির সন্তানদের সাথে মিলানে ডিনারও করেছেন আকালা।

Reneta

সূত্র: ডেইলি মেল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাঞ্জেলিনা জোলিআকালাব্র্যাড পিটর‍্যাপারলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতসহ ৫ দেশে নিযুক্ত কূটনীতিককে ঢাকায় ফিরতে নির্দেশ

পরবর্তী

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দাবির রায়টি যে যুক্তিতে প্রত্যাহার

পরবর্তী

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দাবির রায়টি যে যুক্তিতে প্রত্যাহার

কোনো অজুহাত দিতে চান না আনচেলত্তি

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT