চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন এমি পুরস্কারজয়ী অভিনেতা আন্দ্রে ব্রাওর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৬ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A
অভিনেতা আন্দ্রে ব্রাওর, চলে গেলেন এমি পুরস্কারজয়ী অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন দুইবার এমি পুরস্কারজয়ী আমেরিকান অভিনেতা আন্দ্রে ব্রাওর। সোমবার (১১ ডিসেম্বর) ৬১ বছর বয়সে মারা যান তিনি। 

অভিনেতার  মৃত্যুর খবর প্রসঙ্গে তার ম্যানেজার জেনিফার অ্যালেন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যমকে জানান, ‘অল্প কিছুদিনের অসুস্থতার মাঝেই মারা যান আন্দ্রে।’ তার অভিনীত ‘হোমিসাইড: লাইফ অন দ্য স্ট্রিট’ ও ‘ব্রুকলিন নাইন নাইন’ সিরিজের জন্য সব থেকে বেশি পরিচিতি পেয়েছিলেন আন্দ্রে ব্রাওর।

১৯৬২ সালে ১ জুলাই শিকাগোতে জন্ম হয় অভিনেতা আন্দ্রে ব্রাওর এর। সেন্ট ইগনাশিয়াস কলেজ প্রিপে থেকে উচ্চ শিক্ষা লাভ করেন তিনি। পরবর্তীতে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে একটা বৃত্তি অর্জন করেন এবং সেখান থেকেই তিনি ১৯৮৪ সালে থিয়েটারে বিএ সহ স্নাতক হন। এরপর তিনি বিখ্যাত জুলিয়ার্ড স্কুলের ড্রামা বিভাগে যোগ দেন, যেখান থেকে তিনি ১৯৮৮ সালে স্নাতক পাশ করেন।

Banglabid

২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত পুলিশি পদ্ধতি নিয়ে বানানো কমেডি সিরিজ ‘ব্রুকলিন নাইন নাইন’-এ ক্যাপ্টেন রেমন্ড হল্টের ভূমিকায় অভিনয় করে পরিচিতি পান আন্দ্রে। পরবর্তীতে এনবিসি নাটক ‘হোমিসাইড: লাইফ অন দ্য লাইফ অন দ্য এনবিসি’-তে গোয়েন্দা ফ্র্যাঙ্ক পেম্বলটনের চরিত্রে অভিনয়ের জন্যও পরিচিত ছিলেন তিনি।

১৯৯৮ সালে ‘হোমিসাইড: লাইফ অন স্ট্রিট’-এ গোয়েন্দা ফ্র্যাঙ্ক পেম্বলটনের ভূমিকার জন্য এমি জিতে নেন আন্দ্রে ব্রাওর। পরবর্তীতে  ২০০৬ সালে দ্বিতীয়বারের মত এফএক্স মিনি-সিরিজ ‘থিফ’-এ হেস্ট ক্রু লিডার নিক অ্যাটওয়াটারের চরিত্রে অভিনয় করে এমি জিতেছিলেন তিনি।

এছাড়াও ‘সিটি অব অ্যাঞ্জেলস’, ‘ফ্রিকোয়েন্সি’, ‘পোসেইডন’, ‘প্রাইমাল ফিয়ার’, ‘ডুয়েটস’, ‘দ্য মিস্ট’, ‘ফ্যান্টাস্টিক ফোর’, ‘রাইজ অব দ্য  সিলভার সার্ফার’র মতো সিনেমায় দেখা গেছে তাকে।

Reneta

সূত্র: ভ্যারাইটি 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অভিনেতাআন্তর্জাতিক এমি পুরস্কারআন্দ্রে ব্রাওরএমি পুরস্কার জয়ীমারা গেছেনলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT