চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরাজ-কৃষ্ণার তোপে সিরিজ ড্র করে ফিরছে গিলের ভারত

অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজ: শেষ টেস্টে ৬ রানের রোমাঞ্চকর জয় সফরকারীদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

বৃষ্টিতে নির্ধারিত সময়ের আগে খেলা ভেস্তে না গেলে চতুর্থ দিনেই আসতে পারত ফলাফল। ওভালে পঞ্চম দিনেও চোখ পাকাচ্ছিল বৃষ্টি। শেষপর্যন্ত নির্ধারিত সময়েই শুরু হয় লড়াই। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ৩৫ রান, ভারতের দরকার ছিল রুটদের হাতে থাকা ৪ উইকেট। দিনের শুরুতে উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় স্বাগতিকরা, জয়ের খুব কাছে থেকে ফিরেছে অলি পোপবাহিনী। মোহাম্মদ সিরাজ-প্রসিধ কৃষ্ণার তোপে তাদের ৬ রানে হারিয়ে জয়ের সাথে সিরিজ ড্র করে ফিরছে শুভমন গিলের ভারত।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি সিরিজে পাঁচ টেস্টের প্রথমটিতে ৫ উইকেটে জিতে শুরু করে ইংল্যান্ড। পরের টেস্টে ৩৩৬ রানের বড় জয়ে সমতায় ফেরে ভারত। তৃতীয়টিতে ২২ রানে জিতে স্বাগতিকরা ২-১ ব্যবধানে এগিয়ে যায়, চতুর্থ টেস্ট ড্র হয়। পঞ্চম ও শেষ ম্যাচটি ভারতের জন্য সিরিজ বাঁচানোর ছিল, ইংলিশদের জন্য ছিল সিরিজ জয়ের, অঘোষিত সেই ফাইনালে জিতে নিলো রোহিত-কোহলিদের ছাড়া নতুন ভারত!

ওভালে টসে হেরে আগে ব্যাটে নেমে ভারতের প্রথম ইনিংস থেমেছিল ২২৪ রানে। জবাবে ইংলিশরা প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৪৭ রানে। ২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ৩৯৬ রান তোলে ভারত। স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭৪ রানের। তাড়ায় নেমে জো রুট ও হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে ইতিহাস গড়ার পথে থেকেও শেষঅবধি পেরে ওঠেনি ইংল্যান্ড।

ভারতের দেয়া ৩৭৪ লক্ষ্য তাড়ায় নেমে ১ উইকেটে ৫০ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল ইংল্যান্ড। চতুর্থ দিনে একাধিকবার হানা দেয় বৃষ্টি। খেলা হয় ৭০.৩ ওভার। ইংলিশরা যোগ করে ২৮৯ রান, হারায় ৬ ব্যাটার। চতুর্থ দিনের খেলা শেষে ইংল্যান্ড ৬ উইকেটে ৩৩৯ রান দাঁড়ায়।

পঞ্চম দিনে জেমি স্মিথ ও জেমি ওভারটন দিনের খেলা শুরু করেন। শুরুতেই মোহাম্মদ সিরাজ ফিরিয়ে দেন ২ রান করা জেমি স্মিথকে। বেশি সময় টিকে থাকতে পারেননি ওভারটনও। সিরাজের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ৯ রানে ফিরে যান। সেখান থেকে জয়ের আশা জাগান গাস অ্যাটকিনসন। অন্যপ্রান্তে শূন্য রানে জশ টাং ফিরে গেলে স্বপ্ন বুনতে থাকে ভারত।

কাঁধে গুরুতর চোট নিয়ে নামা ক্রিস ওকস ব্যাটে এলেও এক হাতে কোন বলের সম্মুখীন হননি। অন্যপ্রান্ত থেকে শুধু অ্যাটকিনসই খেলে চলেন। শেষপর্যন্ত ১৭ রান করে তিনি আউট হন, ৩৬৭ রানে থামে ইংল্যান্ড। ৬ রানে জয় পায় ভারত।

Reneta

ভারতের হয়ে সিরাজ ৩০.১ ওভারে ১০৪ রান দিয়ে ৫ উইকেট নেন। প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন সিরাজ, ম্যাচসেরা হয়েছেন তিনি। কৃষ্ণা শিকার করেন ৪ উইকেট এবং আকাশ দীপ নেন একটি উইকেট।

৩৭৪ রানের লক্ষ্য ছুঁয়ে ভারতকে হারাতে পারলে দুটি কীর্তিতে নাম লেখাত ইংল্যান্ড। টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে এক সিরিজে দুবার ৩০০ পেরিয়ে জয়ের কীর্তি গড়ত। প্রথম টেস্টে লিডসে ভারতের দেয়া ৩৭১ রান ৫ উইকেটে তাড়া করেছিল তারা।

পাশাপাশি ১২৩ বছর আগের একটি রেকর্ড ভাঙার পথে ছিল ইংল্যান্ড। প্রথমবার ওভালে ৩০০ রানের বেশি তাড়া করার রেকর্ড গড়া হতো তাদের। ১৯০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬৩ রান তাড়া করে জিতেছিল তারা। এসবের সবকিছুই মলিন করে দিয়েছে গিলের ভারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিআকাশইংল্যান্ডকরুনগিলজয়সওয়ালডাকেটব্রুকভারতরুটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT