চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্টকে বিদায়ের ক্ষণ জানিয়ে দিলেন অ্যান্ডারসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ন ১১, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্রিকেটে ২০ বছরের পথচলার ইতি টানতে চলেছেন জেমস অ্যান্ডারসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে ক্যারিয়ারের ইতি টানবেন ইংলিশ কিংবদন্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জেমস নিজেই জানিয়েছেন বিদায়ের ক্ষণ।

আগামী ১০ জুলাইয়ে লর্ডসে শুরু হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টেস্ট সিরিজে। প্রথম ম্যাচ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন তিনি। শনিবার বিদায়ের ঘোষণা দিয়ে কিংবদন্তি পেসার বলেছেন, ‘শুধু এটুকু বলে রাখি, লর্ডসে গ্রীষ্মের প্রথম টেস্টই হবে আমার শেষ টেস্ট।’

‘শৈশব থেকে যে খেলাকে ভালোবেসেছি, সেই খেলায় ২০ বছর ধরে নিজের দেশকে প্রতিনিধিত্ব করাটা ছিল অসাধারণ। ইংল্যান্ডের হয়ে মাঠে নামার মুহূর্ত আমি খুব মিস করব। তবে আমি জানি, এটাই সরে দাঁড়ানোর এবং বাকিদের স্বপ্ন পূরণের সুযোগ করে দেয়ার সঠিক সময়, যেমনটা আমি পেয়েছিলাম। কারণ এর চেয়ে বড় অনুভূতি আর নেই। ‘

৪১ বর্ষী পেসার আরও বলেছেন, ‘ড্যানিয়েলা, লোলা রুবি ও আমার বাবা-মার ভালোবাসা এবং সমর্থন না পেলে আমি এতদূর আসতে পারতাম না। তাদেরকে অনেক ধন্যবাদ। একইসঙ্গে যে খেলোয়াড় ও কোচরা বিশ্বের সেরা কাজে আমাকে নিয়োজিত করেছেন তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। আগামীর নতুন চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি আমি। একইসঙ্গে আরও বেশি গলফ খেলে দিনগুলো পার করছি। বছরের পর বছর ধরে আমার পাশে থাকা সবাইকে ধন্যবাদ, সবসময় আমার পাশে থাকার মানেটা বিশাল। এমনকি আমার চেহারায় সেই প্রতিচ্ছবি ফুটে না ওঠলেও। (বিদায়ী) টেস্টে দেখা হবে।’

২০০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় অ্যান্ডারসনের। পরের বছর লর্ডসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় ডানহাতি পেসারের। সেই লর্ডসেই ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন তিনি। ১৮৭টি টেস্ট খেলে ৭০০ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। সাদা পোশাকে তার উপরে আছেন কেবল দুজন বোলার মুত্তিয়া মুরালিধরন (৮০০) ও শেন ওয়ার্ন (৭০৮)। ব্যাট হাতে এই ফরম্যাটে এক ফিফটির পাশাপাশি ১৩৫৩ রান করেছেন অ্যান্ডারসন।

সাদা বলের ক্রিকেটে অনেক আগেই মাঠে নেমেছিলেন অ্যান্ডারসন। ২০১৫ সালের মার্চে সিডনিতে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছেন এই পেসার। শেষ টি-টুয়েন্টিতে নেমেছিলেন আরও ছয় বছর আগে, ২০০৯ সালের নভেম্বরে সেঞ্চুরিয়নে সাউথ আফ্রিকার বিপক্ষে। ১৯৪ ওয়ানডেতে ২৬৯ এবং ১৯টি আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ১৮ উইকেট শিকার করেছেন কিংবদন্তি পেসার।

Jui  Banner Campaign
ট্যাগ: অবসরঅ্যান্ডারসনইংল্যান্ডলর্ডসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অপরাজিত থেকে ফাইনালে বাংলাদেশ, শিরোপার প্রতিপক্ষ ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

তারেক রহমান হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী: দ্য ডিপ্লোম্যাট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

এপস্টেইন ফাইলস: মেলিন্ডা গেটসের প্রতিক্রিয়া

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই সন্তান হত্যার পর মা-বাবার আত্মহত্যা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ডকুফিল্মে জেফরি এপস্টেইনের অন্ধকার জগৎ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT