চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল-ম্যানসিটি: ইতিহাস কী বলছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ন ১৬, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে জয় পায়নি রিয়াল মাদ্রিদ। ম্যানচেস্টার সিটির সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর ফিরতি লেগে রিয়ালকে আতিথ্য দেয়ার অপেক্ষায় সিটিজেন বাহিনী। গত মৌসুমে রিয়ালের কাছে হেরে সেমি থেকে বিদায় নেয়া ম্যানসিটি বস পেপ গার্দিওলার আক্ষেপ ঘোচানোর সুযোগ এবার, রিয়াল বস কার্লো আনচেলত্তির সুযোগ টানা দ্বিতীয় আসরে শিরোপার আরও কাছাকাছি যাওয়ার। ফাইনালের টিকিট নিশ্চিত করার।

সেমিফাইনালের ফিরতি লেগে বুধবার ম্যানসিটির মাঠে মুখোমুখি হবে রিয়াল। ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু দুদলের মহারণ। মাঠের লড়াইয়ের আগে দেখে নেয়া যাক পরিসংখ্যান-ইতিহাসে দুদলের অবস্থান।

চলতি মৌসুমে লা লিগার শিরোপা বার্সেলোনার কাছে হাতছাড়া করেছে রিয়াল। তবে ‘কোপা ডেল রে’ জিতেছে সপ্তাহদেড়েক আগে। সেই আত্মবিশ্বাস সঙ্গী করে দল নামাতে পারছেন ইতালিয়ান কোচ আনচেলত্তি। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের খুব কাছাকাছি থাকা ম্যানসিটি বস গার্দিওলাও দারুণ আত্মবিশ্বাসী সেমির লড়াই নিয়ে, নিজেদের প্রথমবারের মতো ইউরোপসেরার মুকুট পরাতে মরিয়া স্প্যানিশ কোচ।

কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে চেলসিকে হারিয়ে শেষ চারের টিকিট কেটেছিল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। অন্যদিকে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে এসেছে সিটিজেন দলটি।

লস ব্লাঙ্কোসদের হয়ে চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন ব্রাজিলীয় ফরোয়ার্ড রদ্রিগো। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে চেলসির বিপক্ষে ২-০ গোলের জয় এনে দিয়েছিলেন। ‘কোপা ডেল রে’র ফাইনাল ম্যাচেও জোড়া গোল করেন ২২ বর্ষী তারকা। প্রথম লেগে ড্র ম্যাচে গোলটি করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। রিয়ালের হয়ে দারুণ ছন্দে আছেন গত মৌসুমের ব্যালন ডি’অর জয়ী করিম বেনজেমাও। মৌসুমে এখন পর্যন্ত ২৯টি গোল করেছেন ফরাসি স্ট্রাইকার।

ম্যানসিটিতে দুর্দান্ত ছন্দে আছেন নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড। বরুশিয়া ডর্টমুন্ড থেকে গত জুনে ম্যানসিটিতে যোগ দেন ২২ বর্ষী স্ট্রাইকার। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রদ্রিগোর ১৬ গোলের বিপরীতে হালান্ডের গোল সংখ্যা ৫২ হয়ে গেছে। প্রথম লেগে সিটির গোলটি অবশ্য কেভিন ডি ব্রুইন করেছিলেন।

Reneta

চ্যাম্পিয়ন্স লিগে এপর্যন্ত ৯ বারের দেখায় কাউকেই এগিয়ে বা পিছিয়ে রাখার সুযোগ নেই এ দুদলের। স্প্যানিশ রিয়ালের তিন জয়ের বিপরীতে ইংলিশ ম্যানসিটির জয়ও তিনটি। বাকি তিনটি ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

দুদলের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে অবশ্য যোজন এগিয়ে রিয়াল। ১৪বার ইউরোপসেরার মঞ্চে চ্যাম্পিয়ন হওয়া লস ব্লাঙ্কোসদের বিপরীতে একবারও শিরোপা জিততে পারেনি ম্যানসিটি।

সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচের মধ্যে জয়-পরাজয়ের পাল্লা সমান দুদলেরই। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে অধারাবাহিক পারফরম্যান্স আনচেলত্তির দলের। যেখানে গার্দিওলার দল টানা জিতে চলেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিগার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগবেনজেমামাদ্রিদম্যানসিটিরিয়াললিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

চেলসিকে হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালের আরও কাছে ম্যানসিটি

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

এপ্রিল ১২, ২০২৬

বিশ্বের নতুন পরাশক্তি ইরান

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আটকে পড়া বাংলাদেশী জাহাজ দ্রুত হরমুজ প্রণালী পাড়ি দিতে পারবে: ইরানি রাষ্ট্রদূত

এপ্রিল ১২, ২০২৬

শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT