চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলের কোচ: আলোচনায় বসছেন আনচেলত্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ন ১৪, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ব্রাজিলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনায় বসছেন কার্লো আনচেলত্তি। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি এডনাল্ডো রদ্রিগেস মঙ্গলবার এমন আশাবাদের কথা শোনান।

আনচেলত্তি অবশ্য জানিয়েছিলেন রিয়ালের সাথে তার চুক্তির শেষ বছরটির প্রতি সম্মান প্রদর্শন করবেন। বলেছিলেন, ‘আমার ভবিষ্যৎ পরিষ্কার। আমার চুক্তি আগামী ২০২৪ সালের ৩০ জুন শেষ হবে, আগামীকাল নয়।’

রদ্রিগেস চারবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচকে নিয়োগের জন্য ২০২৪ সালের জুলাই পর্যন্ত অপেক্ষা করার কথা অস্বীকার করেননি। মাদ্রিদে স্প্যানিশ এফএ সদর দপ্তরে বর্ণবাদ বিরোধী প্রচারণার অংশ নেয়ার পর সাংবাদিকদের বলেন, ‘আমি নিজে থেকে সিদ্ধান্ত নেবো না। আমাকে বোর্ডের সদস্য এবং খেলোয়াড়দের কথা শুনতে হবে এবং আলোচনা করতে হবে। তাদের কথা শোনা জরুরি।’

‘কোচ নিয়োগের সিদ্ধান্তটি খেলোয়াড়দের চিন্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তবে আনচেলত্তিকে নিয়োগের ব্যাপারে আমাদের একটি পরিষ্কার উদ্দেশ্য আছে। আমরা তা অনুসরণ করছি।’

আনচেলত্তি বা তার প্রতিনিধির সাথে ব্রাজিলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনার বিষয়েও কথা বলেছেন রদ্রিগেস। যদিও এরমাঝে রেখেছেন খানিক রহস্য।

‘আমি ১৮ জুন পর্যন্ত স্পেনে থাকব। আমাদের কয়েকটি সভা নির্ধারণ করা হয়েছে। প্রকাশ্যে বলতে পারি না যে সভা আনচেলত্তির সঙ্গেই হবে। তবে আমরা তার সম্পর্কে আরও স্পষ্ট বার্তা নিয়ে ব্রাজিলে ফিরে যাওয়ার আশা করছি।’

Reneta

‘আমাদের কাছে তিনি বিশ্বের অন্যতম সেরা কোচ। শুধু বিজয়ী হওয়ার কারণেই নয়, তিনি বেশিরভাগ খেলোয়াড়ের জন্য আদর্শ ব্যক্তিও বটে। তার সঙ্গে যারা খেলেছে, সবাই তাকে মিস করে। বিশ্বের সেরাদের একজন বলে মনে করে। তরুণরা তাকে কোচ হিসেবে চায়। বিশ্বের বড় জাতীয় দলের জন্য বিশ্বসেরা কোচদের একজন দায়িত্ব নেয়াটা পুরোপুরি উপযুক্ত হবে।’

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হারের পর কোচের পদ থেকে পদত্যাগ করা টিটের উত্তরসূরি খুঁজছে ব্রাজিল। বেশ কয়েকমাস ধরেই শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি হতে পারেন সেলেসাওদের পরবর্তী কোচ।

Jui  Banner Campaign
ট্যাগ: আনচেলত্তিব্রাজিলরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT