চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষ যেন ট্রল না করে সেদিকে খেয়াল রাখছি: অনন্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২১
বিনোদন
A A

‘নেত্রী দ্য লিডার’ সিনেমায় নেত্রীর দেহরক্ষীর চরিত্র করছেন অনন্ত জলিল। চরিত্রটিকে তিনি ভীষণ চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন। ঘুমানোর আগে চরিত্রটি নিয়ে ভাবছেন। কতটা সুনিপুণভাবে পর্দায় চরিত্রটির রূপদান করা যায় ভেতরে ভেতরে সেই তাগিদ অনুভব করছেন অনন্ত জলিল। এও মাথায় রাখছেন, তার এই চরিত্রটি যেন সোশ্যাল মিডিয়াতে ট্রল না হয়!

মানিকগঞ্জে শুটিং সেটে বসে অনন্ত জলিল তার ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমা নিয়ে কথা বলেন চ্যানেল আই অনলাইনের সাথে। যেহেতু সিনেমাটি রাজনৈতিক অ্যাকশন ঘরানার সেজন্য শুটিং সেটে নতুনত্ব রাখার চেষ্টা করছেন এ নায়ক।

সিনেমাটিতে অভিনয় ও প্রযোজনার পাশাপাশি এর কনসেপ্ট ও কস্টিউমের কাজও তিনি অনন্ত জলিল নিজে। সেজন্য তার অনেক রাতের ঘুম হারাম হয়েছে বলে জানান।

‘নেত্রী’র চরিত্রে বর্ষা…

অনন্ত জলিল বলেন, নেত্রীর অফিস, কনফারেন্স রুম ডিজাইন দেখে মনে হবে এটা কোন দেশের নেত্রীর অফিস ডিজাইন! অন্যান্য শিল্পীদের ড্রেস, লুক সবকিছু নিয়ে আমি কাজ করেছি। তুর্কিতে শুটিং এবং সেখানকার সবার সঙ্গে যোগাযোগ আমি নিজে করছি। আমাদের গল্পে তাদের কাজে আগ্রহী করা। এমন কোনো কাজ নাই যে আমি এই সিনেমার জন্য করছি না।

তিনি বলেন, শুধুমাত্র এই সিনেমার জন্য গত একমাসে ধরে আমি সাড়ে তিন ঘণ্টার বেশী ঘুমাতে পারি নাই। এতে আমি নেত্রীর দেহরক্ষী হিসেবে কাজ করছি। আফসোস হচ্ছিল, এই চরিত্রে আমার তেমন নতুন কস্টিউম নাই। দেখছি আমাদের প্রধানমন্ত্রীর দেহরক্ষী হিসেবে যারা কাজ করেন তাদের আচরণ পোশাক কেমন। এসব কিছুর মধ্যে মানুষ যেন ট্রল না করে সেদিকে খেয়াল রাখছি।

ছবি: নাহিয়ান ইমন

অনন্ত জলিল বলেন, মানুষের বোঝা উচিত এত বড় ইন্টারন্যাশনাল মানের সিনেমা করতে কতটা পরিশ্রম ও আয়োজন রাখা উচিত। বেটার লোকেশনের জন্য কিছু শুটিং চেন্নাইতে করেছি। বাংলাদেশের অংশ শেষ করে তুরস্কে শুটিং করবো। সেখানে বাকি ৫০ শতাংশ শুটিং শেষ হবে। শুটিং শেষ না হলে বলা যাবে না ‘নেত্রী’ সিনেমার বাজেট আসলে কত!

Reneta

সিনেমাটির পরিচালকের দায়িত্ব পালন করছেন তামিল পরিচালক উপেন্দ্র মাধব। অনন্ত জলিল বর্ষা ছাড়াও অভিনয় করছেন তামিল ভিলেন প্রদীপ রাওয়াত, তরুণ অরোরা, বাংলাদেশের কাজী হায়াত, লুবাবা প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্তঅনন্ত জলিলঅ্যাকশনকবীর সিং দুহানতরুণ অরোরাতামিলতেলেগুনেত্রীনেত্রী দ্য লিডারপ্রযোজকপ্রযোজনাবর্ষাবাংলাদেশলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT