চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্দায় নতুন ‘মাসুদ রানা’ অনন্ত জলিল, সঙ্গে বর্ষা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ন ৩১, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

প্রয়াত লেখক কাজী আনোয়ার হোসেনের অমর সৃষ্টি ‘মাসুদ রানা’। এই লেখকের ‘অপারেশন চিতা’ নামের উপন্যাস থেকে এবার নির্মিত হবে ‘চিতা’ নামের একটি সিনেমা।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমায় জুটিবদ্ধ হতে চলেছেন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা! 

বুধবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে এক মহরতের মাধ্যমে সিনেমাটির ঘোষণা দেয়া হয়। সেখানেই অভিনয়শিল্পী হিসেবে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে অনন্ত-বর্ষাকে। এই সিনেমার মাধ্যমে প্রথমবার জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা করতে যাচ্ছেন অনন্ত জলিল ও বর্ষা।

জানা যায়, জাজের প্রযোজনায় ‘চিতা’ সিনেমাটি পরিচালনা করবেন জাজ কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাস। এ সিনেমার শুটিং শুরু হবে আগামী মে মাসে। শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামকে।

এর আগে কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট গোয়েন্দা চরিত্র মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিত হয়েছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় ‘এমআর-৯ : ডু অর ডাই’ সিনেমাটি।

গেল বছর ২৫ আগস্ট মুক্তি পাওয়া সেই ছবিতে মাসুদ রানা চরিত্রে দেখা যায় এবিএম সুমনকে। এছাড়াও ওই ছবিতে হলিউড ও বলিউডের বেশ কয়েকজন তারকা অভিনয় করেছিলেন। ৮৩ কোটি বাজেটে নির্মিত এই সিনেমাটি ব্যবসায়িকভাবে ফ্লপ হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্ত জলিলঅপারেশন চিতাঅভিনেতাউপন্যাসচিতাজাজজাজ মাল্টিমিডিয়াবর্ষামাসুদ রানালিড বিনোদনসিনেমাসিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার টিভি প্রিমিয়ারে নিশোর ‘দাগি’!

মার্চ ২২, ২০২৬

ভাসমান ড্রাম সেতু ভেঙে ৫ শিশুর মৃত্যু, নিখোঁজ ২ শিশু

মার্চ ২১, ২০২৬

মুক্তি পেয়েই যত রেকর্ড গড়লো ‘ধুরন্ধর ২’!

মার্চ ২১, ২০২৬

উৎসব-আনন্দ-উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

মার্চ ২১, ২০২৬

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT