চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আম্বানিদের বিয়েতে তারকাদের সাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ন ১৩, জুলাই ২০২৪
বিনোদন
A A

শুক্রবার সন্ধ্যা থেকেই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের রেড কার্পেটে নজর কেড়েছেন হলিউড থেকে বলিউডের তারকারা। জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে প্রায় সকলেই যোগ দিয়েছেন জমকালো ভারতীয় সাজে।

বিয়েতে গুজরাটের আশাভালি শাড়িতে নজর কেড়েছেন আলিয়া। উজ্জ্বল গোলাপি রঙের এই শাড়িটি হাল ফ্যাশনের কোনো ডিজাইনার শাড়ি নয়, ১৬০ বছরের পুরনো একটি শাড়ি।

আলিয়ার শাড়িতে ছিল খাঁটি সোনা আর রূপোর কাজ। শাড়ির সাথে স্ট্র্যাপলেস ব্লাউজে মর্ডান লুক দিয়েছেন আলিয়া। সাথে ছিল মানানসই জুয়েলারি। রণবীর কাপুর পরেছেন অফ হোয়াইট শেরওয়ানি।

অনন্ত রাধিকার বিয়েতে অনন্যা পান্ডে, সারা আলি খান, শানায়া কাপুররা যে লেহেঙ্গা পরে এসেছিলেন সেগুলোর ব্লাউজের পিছনে অনন্ত ব্রিগেড লেখা আছে। বাদ যায়নি অর্জুন কাপুরের জ্যাকেট। তিনি এদিন বিয়ে বাড়িতে এসেই বলেন, ‘আমার ভাইয়ের বিয়ে।’

Reneta

রাজকীয় সাজে সকলের নজর কেড়েছেন দীপিকা পাডুকোন। বাজিরাও মাস্তানি বা পদ্মাবতের মতো রয়্যাল স্টাইলে দীপিকার লুকে মুগ্ধ হয়েছেন ভক্তরা। উজ্জ্বল লাল বর্ণের আনারকলি ড্রেসের সঙ্গে ম্যাচিং জুয়েলারি, সিঁথিতে সিঁদুরে দীপিকার প্রেগনেন্সি গ্লো যেন ঠিকরে পড়ছিল। রণবীর সিংকে নেচে আসর মাতাতে দেখা গেছে স্লিভলেস কুর্তায়।

শাহরুখ-সালমান দুজনেই পরেছিলেন ধুতির সাথে শেরওয়ানি। শাহরুখের গলায় ছিল লম্বা হার। সালমান পরেছেন ব্রোচ।

সপরিবারে দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু এবং নম্রতা এসেছিলেন। মহেশ পরেছেন কালো শেরওয়ানি। নম্রতা ও তার মেয়ে পরেছেন অফ হোয়াইট পোশাক।

আম্বানিদের বিয়েতে গ্র্যান্ড এন্ট্রি হয় বচ্চন পরিবারের। তবে তাদের সঙ্গে না এসে আলাদা আসেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ছেলে অভিষেক আর নাতনি নব্য নভেলি নন্দার সঙ্গে রঙ মিলিয়ে পোশাক পরেছিলেন বাবা অমিতাভ। তারা সকলেই সেজে ছিলেন সোনালি রঙের পোশাকে। মেয়ে শ্বেতাও গোলাপি ও পান্না রঙের পাড় দেওয়া সোনালি লেহেঙ্গায় সেজে উঠেছিলেন। অন্যদিকে, জয়ার পরনে ছিল শাড়ি। সোনালি জরির কাজ করা লাল পাড় কালো শাড়িতে ধরা দিয়ে ছিলেন অভিনেত্রী।

আলাদা করে মেয়ের হাত ধরে আম্বানিদের অনুষ্ঠানে এসে হাজির হন ঐশ্বরিয়া। সোনালি জরির কাজ করা লাল সালোয়ার স্যুট ছিল তার পরনে। চুল খোলা রেখে মাথায় পরেছিলেন টিকলি, সঙ্গে বেছে নিয়েছিলেন মানানসই গয়না ও লাল ভেলভেটের হ্যান্ডব্যাগ। বেশ জমকালো সাজে ধরা দিয়েছিলেন নায়িকা। অন্যদিকে, মেয়ে আরাধ্য পরেছিল আকাশি রঙের সালোয়ার স্যুট।

অনন্ত-রাধিকার বিয়েতে হলুদ লেহেঙ্গায় নজর কেড়েছেন প্রিয়াঙ্কা চোপড়াও। রেড কার্পেটে ফটোসেশনের সময় প্রিয়াঙ্কার লেহেঙ্গা ঠিক করে দিতেও দেখা গিয়েছে নিককে। নিক পরেছিলেন শেরওয়ানি।

লুঙ্গি স্টাইলের ধুতি পরে পরিবার নিয়ে অনন্তের বিয়েতে এসেছিলেন রজনীকান্ত। এই সুপারস্টারের সাজ নজর কেড়েছে সবার।

অনুষ্ঠানে যোগ দিয়েছেন ডব্লিউডব্লিউই সুপারস্টার জন সিনা।ভারতীয় লুকে ধরা দিয়েছেন তিনি। আকাশী রঙের শেরওয়ানি পরে ক্যামেরার সামনে তার চিরচেনা ‘ইউ কান্ট সি মি’ পোজ দেন তিনি।

শাড়িতে বাজিমাত করেছেন কার্দাশিয়ান সিস্টার্স। লাল শাড়িতে নজর কাড়েন কিম আর আইভরি রঙা শাড়িতে দারুণ দেখাচ্ছিল ক্লোয়িকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্তআলিয়াদীপিকারাধিকাশাহরুখসালমান
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্দার বাজারেও ভরসার নাম শাকিব

মার্চ ২৮, ২০২৬

শৈশবের বন্ধুকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওসিমেন

মার্চ ২৭, ২০২৬

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

মার্চ ২৭, ২০২৬

মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের আহ্বান জানাল মার্কিন কংগ্রেস

মার্চ ২৭, ২০২৬

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT