চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেক অন্টারির তীরে সংস্কৃতিকর্মীদের ব্যতিক্রমী পূর্ণিমার আসর

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১১:২৭ পূর্বাহ্ণ ২৪, জুন ২০২৪
প্রবাস সংবাদ
A A
সংস্কৃতিকর্মীরা লেকের তীরে পূর্ণিমার রাতে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশজুড়ে মেঘ আর চাঁদের লুকোচুরি আর লেক অন্টারিওর তীরে আছড়ে পড়া ঢেউয়ের ছলাৎ ছলাৎ ধ্বনি। এমনি এক মোহনীয় পরিবেশে খোলা আকাশের নীচের গান আর কবিতায় কবিতায় সাঁতার কেটে টরন্টোর সংস্কৃতিকর্মীরা উদযাপন করেছে ‘পূর্ণিমার আসর’।

টরন্টোর ব্লাফার্স পার্কে লেক অন্টারিওর তীরে ২৩ জুন সন্ধ্যা থেকে শুরু হয়ে এই আয়োজনে মধ্যরাত অবধি গান, আবৃত্তি আর কথামালায় অভূতপূর্ব এক পরিবেশ তৈরি হয়।

আবৃত্তি শিল্পী, সাংস্কৃতিক সংগঠক হিমাদ্রী রায় এর সঞ্চালনায় এই অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির শিল্পীরা অংশ নেন। শহরে নানা ধরনের সাংস্কৃতিক আয়োজন হলেও খোলা আকাশের নীচে লেকের পাড়ে এই ধরনের আয়োজন এই প্রথম।

প্রাণায়ামের মধ্যদিয়ে পূর্ণিমার আসরের শুরু হয়। রবীন্দ্রনাথের গানের নৈবেদ্য দিয়ে সূচনা সঙ্গীত পরিবেশন করেন শিল্পী নাহিদ কবির কাকলি। এর পর একে একে সঙ্গীত ও কবিতায় ছিলেন ফারহানা শান্তা, শিখা আখতারি, সৈয়েদা রোখশানা, মৈত্রেয়ী দেবী,শিরিন চৌধুরী, আরিয়ান হক, রোমিও গোমেজ, ফরিদা ইয়াসমিন হ্যাপি, সুমন মালিক, নাজমা কাজী,ফাতমা বিদূর, ফারিয়া, দিলারা নাহার বাবু, মুনিমা শারমিন প্রমূখ।

বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও সংস্কৃতিপ্রেমী শওগাত আলী সাগর এবং সংগঠক সিপ্রা চৌধুরী। উপস্থিতি ছিলেন অন্যমেলার কর্ণধার সাদী আহমেদ, নাট্য ব্যক্তিত্ব ও সংগঠক শারমিন শর্মী। সমাপনী বক্তব্যে সাঈদা বারী আগামীতে জল-জোছনা উৎসবের প্রতি সংহতি জানিয়ে সবাইকে সঙ্গে থাকার আহ্বান জানান। বিশেষ কৃতজ্ঞতা জানান সুলতানা হায়দার ও অরুণা হায়দার।

অনুষ্ঠানে বিশিষ্ট নৃত্যশিল্পী সুলতানা হায়দার, অরুনা হায়দার, টরন্টোর বাংলা বইমেলার সংগঠক সাদী আহমেদসহ শিল্পী, সাহিত্যক, সংস্কৃতিকর্মীরা অংশ নেন।

রবীন্দ্রনাথের গানে ও মামুনুর রশীদের বাঁশিতে অনুষ্ঠান শেষ হয়। সঞ্চালনায় ছিলেন হিমাদ্রী রায়, কিবোর্ডে ছিলেন রুপতনু শর্মা, সাউন্ডে ছিলেন মামুন রশিদ।

বিষয় ভাবনা ও পরিকল্পনায় ছিলেন হিমাদ্রীর রায়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আরিয়ান হক ও মামুনুর রশীদ। পোস্টার ও ব্যানার করেছেন রাশেদ শাওন।

ট্যাগ: টরন্টোয় লেক অন্টারির তীরব্যতিক্রমী পূর্ণিমার আসরমোহনীয় পরিবেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শঙ্কার মেঘ কাটিয়ে সেমিতে সাউথ আফ্রিকা

পরবর্তী

শিক্ষাকে আনন্দময় করে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাবিষয়ক অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষাকে আনন্দময় করে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী

সিলেটের নদীর উপর পুরনো রেলওয়ে ব্রিজ, বন্যার কারণে পানি বৃদ্ধি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি, শর্ত সাপেক্ষে খুলেছে পর্যটন কেন্দ্র

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে উদ্ধার অভিযানে ২ হাজার সেনা মোতায়েন

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT