সারাদেশে এক কোটি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে অক্টোবর মাসের বিক্রয় কার্যক্রম শুরু করেছে টিসিবি। কার্যক্রম উদ্বোধন করে ডিম-আলু-পেঁয়াজের দাম বেঁধে দিয়ে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, ডিম আমদানিতে জটিলতা এবং পেঁয়াজে ভারত শুল্ক বাড়িয়েছে বলেই সফল হতে পারেননি তারা। আগামী ২/৩ দিনের মধ্যে ভারত থেকে ডিম আসবে বলে জানিয়েছেন মন্ত্রী।







