অব্যাহত উন্নয়নের স্বার্থে বাংলাদেশকে এক বিলিয়ন চীনা মুদ্রার অর্থনৈতিক সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বেইজিং সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই আশ্বাস দেন। বৈঠকে রোহিঙ্গা ইস্যু ও বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট ২১ টি সমঝোতা স্মারক সই হয়।








