চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লস এঞ্জেলেসের আর্ট গ্যালারি থেকে ১৭ কোটি টাকার প্রাচীন বুদ্ধ মূর্তি চুরি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

লস এঞ্জেলেসের একটি আর্ট গ্যালারি থেকে ১ দশমিক ৫ মিলিয়ন (প্রায় ১৭ কোটি টাকা) ডলার মূল্যের একটি বিরল ও প্রাচীন জাপানি ব্রোঞ্জ বুদ্ধ মূর্তি চুরি গেছে।

এনডিটিভি জানিয়েছে, লস এঞ্জেলেসের পুলিশ বিভাগের মতে ১১৪ কেজি ওজনের ব্রোঞ্জ ভাস্কর্যটি গত ১৮ সেপ্টেম্বর বেভারলি গ্রোভের বারাকাত গ্যালারি থেকে ভোর ৩ টা ৪৫ মিনিটে চুরি হয়।

দুঃসাহসী এই চুরির ঘটনা সিসিটিভিতে ধরা পড়ে। সেখানে দেখা যায়, সন্দেহভাজন এক ব্যক্তি একটি ড্রাইভওয়ের গেট দিয়ে ভেতরে প্রবেশ করছে এবং ডলির সাহায্যে মূর্তিটিকে একটি ট্রাকে করে নিয়ে যাচ্ছে। পুরো ঘটনাটি প্রায় ২৫ মিনিট ধরে চলতে থাকে। মূর্তিটি ভারী হওয়া সত্ত্বেও একজন চোর এটিকে একা বহত করতে সক্ষম হওয়ায় কর্তৃপক্ষ বেশ অবাকই হয়েছেন।

গ্যালারির মালিক ফয়েজ বারাকাত বলেছেন, তার বিশ্বাস চুরিটি পূর্বপরিকল্পিত ছিল। গ্যালারির পরিচালক পল হেন্ডারসন বলেন, আমার মনে হয় না বাজারে এর মতো আরও একটি আছে। এটি চার ফুট লম্বা। এটি অত্যাশ্চর্য কিছু একটা। এরকম কিছু হারিয়ে যাওয়া খুবই দুঃখজনক। তিনি জানান, চোরের পক্ষে এটি বিক্রি করা খুব কঠিন হবে।

১৬০৩-১৮৬৭ খ্রীষ্টাব্দে তৈরি করা মূর্তিটি জাপানের একটি মন্দিরে স্থাপন করার জন্য নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করা হয়। এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ মামলাটি তদন্ত করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্ট গ্যালারি
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাফিক আইন ভেঙে বিপাকে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ খেলা তারকা

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

জুলাই ২৫, ২০২৬

হুমায়ূনের সৃষ্টির উদযাপন, পক্ষকালজুড়ে বড় পর্দায় কালজয়ী সিনেমা

জুলাই ২৫, ২০২৬

চোটে অস্ট্রেলিয়া সিরিজে নেই নাহিদ, অন্যদের অবস্থা কী জানাল বিসিবি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে পরিবার-সমাজ-রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের আহ্বান

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT