চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮০ দিনের রিমান্ড চেয়ে ৪ আর ৩০ চেয়ে ৩ দিন

পরাগ আজিমপরাগ আজিম
৮:৩৪ পূর্বাহ্ণ ২৪, আগস্ট ২০১৫
রাজনীতি
A A

নাশকতার চার মামলায় সাংবাদিক নেতা শওকত মাহমুদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর পেট্রল বোমা ও গাড়ি পোড়ানো মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহসানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মুখ্য মহানগর হাকিমের আদালতে নাশকতার আটটি মামলায় শওকত মাহমুদের ৮০ দিন রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। পরে পল্টন থানার তিনটি ও মতিঝিল থানার একটি মামলায় ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আর বর্তমানে ৩১ দিনের রিমান্ড থাকা অবস্থায় একই আদালত ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহসানের বিভিন্ন মামলায় নতুন করে আরোও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

পেট্রল বোমা হামলা ও গাড়ি পোড়ানোর অভিযোগে পল্টন থানায় করা তিন মামলায় ৩০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শওকত মাহমুদের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবা রিমান্ড আবেদন নাকচ চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে পল্টন থানার তিনটি মামলায় একদিন করে তিনদিন ও মতিঝিল থানার একটি মামলায় একদিনসহ মোট চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকি চারটি মামলা পরে যে কোনো দিন শুনানি করা হবে বলে জানান বিচারক।

এর আগে রমনা থানার একটি মামলায় তিনদিনের রিমান্ড শেষে গত শনিবার শওকত মাহমুদকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনী খান।

Reneta

গত মঙ্গলবার রাজধানীর পান্থপথে থেকে শওকত মাহমুদকে হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

অন্যদিকে, রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহ আলম বলেন, রাজীব এই তিন মামলায় এজাহারভুক্ত আসামি। কাজেই এই মামলার তদন্তের স্বার্থে তাকে আরও রিমান্ডে নেওয়া প্রয়োজন।

ইতিমধ্যে ৩১ দিনের রিমান্ডে থাকায় রাজীবের আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহম্মেদ তালুকদার রিমান্ডের বিরোধিতা করেন।

আদালত উভয় পক্ষের শুনানি শেষে রাজীবকে তিন মামলার প্রত্যেকটিতে এক দিন করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নাশকতার আরেক মামলায় বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একই মামলায় আদালতে অনুপস্থিত থাকায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে যুবদল সম্পাদক সাইফুল আলম নীরবসহ ২৩ জনের বিরুদ্ধে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রদল সভাপতিরাজিব আহসানশওকত মাহমুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে ফের ভূমিকম্প অনুভূত

জুন ১১, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘বিশেষ বৃত্তি’র অর্থ প্রদান শুরু

জুন ১১, ২০২৬

চ্যানেল আই বিশ্বকাপ টিমের চ্যাম্পিয়ন স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনা কোথায়?

জুন ১১, ২০২৬

বিশ্বকাপের ৯৬ বছরে প্রথমবার, যে কীর্তি তিন ফুটবল মহাতারকার

জুন ১১, ২০২৬

অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর মহাকাব্য লিখল বাংলাদেশ

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT