চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের বিক্ষোভ, মানববন্ধন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ১৯, জুন ২০১৯
বাংলাদেশ
A A

মজুরি বাড়ানো এবং বিড়ি’র উপর শুল্ক কমানোসহ ৮ দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ এবং মানববন্ধন কর্মসূচী পালন করেছেন দেশের বিভিন্ন কারখানার বিড়ি শ্রমিকরা।

বুধবার সকালে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন আয়োজিত এই মানববন্ধন ও অবরোধ কর্মসূচীতে হাজার হাজার বিড়ি শ্রমিক অংশগ্রহণ করেন।

এসময় তারা কুমিল্লার লাকসামে অর্থমন্ত্রীর ও নরসিংদীতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের বাড়ির সামনেও মানববন্ধন ও সড়ক অবরোধ করেন।

প্রস্তাবিত ২০১৯-২০ অর্থ বছরের বাজেটে বিড়ির উপর বৈষম্যমূলক সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রতিবাদে বাগেরহাটের মোল্লারহাট, যশোরের নাভারন-সাতক্ষীরা মোড়, বরিশাল, ময়মনসিংহ-বাইপাস, শেরপুর বাস স্টান্ড, টাংগাইল-ঢাকা বাইপাস রোড, কিশোরগঞ্জ বড়পুল, ব্রাক্ষণবাড়িয়ার ভৈরব দুর্জয় মোড়, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ এসএস রোড, বগুড়া ফুটকি বাজার, রংপুর হাইওয়ে, পাবনাসহ দেশের শতাধিক স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শ্রমিকদের দাবিগুলো হলো
১. বিড়ির দাম ১৪ টাকা থেকে কমিয়ে ১০ টাকা করতে হবে। ২. ‘সম্পূরক শুল্ক’ কমিয়ে ভারতের ন্যায় প্রতি হাজারে ১৪ টাকা করতে হবে। ৩. কম দামি ও বেশি দামি সিগারেটে সম্পূরক শুল্ক বৃদ্ধি করতে হবে। ৪. বিড়ির ওপর আরোপিত অগ্রিম আয়কর বাতিল করতে হবে। ৫. বঙ্গবন্ধুর চালুকৃত বিড়িকে অবিলম্বে ‘কুটির শিল্প’ ঘোষণা করতে হবে। ৬. নিম্নস্তর ও মধ্যমস্তরের সিগারেট একীভূত করে সমমূল্য করতে হবে। ৭. উচ্চস্তরের সিগারেটের মূল্য ও সম্পূরক শুল্ক অধিক হারে বৃদ্ধি করতে হবে। ৮. শ্রমিকদের ন্যূনতম মুজুরী হাজার প্রতি ১০০ টাকা করতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রস্তাবিত ২০১৯-২০ অর্থ বছরের বাজেটে বিড়ির ওপর অযৌক্তিকভাবে কম দামি সিগারেটের চেয়ে ৪ গুণ বেশি শুল্ক নির্ধারণ করা হয়েছে। বিড়িতে ২৪ দশমিক ২০ শতাংশ শুল্ক বাড়ানো হয়েছে, অন্যদিকে কম দামি সিগারেটে মাত্র ৫ দশমিক ৭১ শতাংশ শুল্ক বাড়ানো হয়েছে। বিড়ির সম্পুরক শুল্ক ৩০% থেকে ৩৫% করা হয়েছে অর্থাৎ ৫% বাড়ানো হয়েছে, অন্যদিকে বহুজাতিক কোম্পানীর কমদামি সিগারেট ও বেশি দামি সিগারেটের সম্পুরক শুল্ক বাড়ানো হয়নি। ফলে দেশীয় কুটির শিল্প বিড়ি কারখানা বন্ধ হয়ে এ দেশের অসহায়, দরিদ্র, বিধবা, স্বামী পরিত্যক্তা, পঙ্গুসহ লক্ষ লক্ষ শ্রমিক কর্মহারা হবে।

Reneta

বক্তারা আরো বলেন, সাবেক অর্থমন্ত্রী বিড়ি শিল্প বন্ধের জন্য সময় নির্ধারণ করেছেন ২০৩০ সাল আর সিগারেট শিল্প বন্ধের সময় দিয়েছেন ২০৪০ সাল পর্যন্ত। যা বিড়ির উপর চরম বৈষম্যমূলক আচরণ ও অত্যন্ত দুঃখজনক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিড়িবিড়ি শ্রমিক
শেয়ারTweetPin

সর্বশেষ

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬

খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT