চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০০ পরিবারের জন্য খাদ্যসামগ্রী নিয়ে বর্ষা গেলেন গ্রামের বাড়ি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২০
বিনোদন
A A

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের মেয়ে চিত্রনায়িকা বর্ষা। যিনি প্রযোজক অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলের সহধর্মিণী। শুরু থেকেই তার স্বামীকে অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে। এবার মহামারি করোনার এই দুর্দিনে চিত্রনায়িকা বর্ষা ছুটে গেলেন নিজ এলাকায়। খাদ্যসামগ্রী নিয়ে দাঁড়ালেন প্রায় ৫০০ পরিবারের পাশে।

রবিবার স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় নিরাপদ দূরত্ব বজায় রেখে বর্ষা নিজে উপস্থিত থেকে তার এলাকায় অসচ্ছল মানুষদের নিত্য প্রয়োজনীয় খাদ্য ও নগদ অর্থ দান করেন।

তবে বর্ষা শুধু যে করোনাভাইরাসের জন্য মানুষের পাশে থাকছেন তা না; জানালেন তিনি সেচ্ছায় প্রায়শই তার গ্রাম এবং আশেপাশের মানুষদের সাহায্য করেন।

বর্ষা বলেন, করোনার ওসিলায় এবার আসা অলমোস্ট ৫০০ পরিবারকে যতটুক আমার সামর্থ্য ছিল আমি দিয়েছি। সচরাচর দেখা যায় যে মানুষকে কিছু দিতে গেলে একজনের উপর আরেকজন পড়ে যাচ্ছে মারামারি করছে, একটা প্যাকেট এর জন্য, খাবারের জন্য গণ্ডগোল করছে কিন্তু এখানে খুব সুন্দর ব্যবস্থা ছিল।

বর্ষা এ জন্য তার চাচা ও শাহজাদপুর থানার সকল পুলিশ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবাই ভাল থাকবেন আর অনুগ্রহ করে যার যতটুকু সামর্থ্য অসহায় মানুষদের পাশে দাঁড়ান। অ্যামাউন্ট ডাজ নট মেটার, এখুনি সময় মানুষের পাশে দাঁড়ানোর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত জলিলঅনুদানকরোনাকরোনা ভাইরাসগ্রামবর্ষালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT