চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ বছর আগে কৌতিনহোকে ফিরিয়ে দিয়েছিল রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৩ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

যাকে পেতে বার্সেলোনার এখন ঘুম হারাম, সেই ফিলিপে কৌতিনহোকে ১০ বছর আগেই দল ভেড়াতে পারত রিয়াল মাদ্রিদ। ২০০৮ সালে র‌্যামন ক্যালডেরনের আমলে লিভারপুলের বর্তমান প্লেমেকারকে বাদ দিয়ে অ্যালিপিওকে দলে ভেড়ায় ক্লাবটি।

ওই সময় রিয়ালের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন অ্যাঞ্জেল মিগুয়েল পর্তুগাল। যিনি কৌতিনহোকে পছন্দ করেও ক্লাব প্রেসিডেন্টের কারণে চুক্তি করাতে ব্যর্থ হন।

কৌতিনহো, অ্যালিপিও ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব ভাস্কো ডা গামা’র সৃষ্টি। অ্যালিপিও রিয়ালে দুই বছর থাকেন। ক্লাবটির বি এবং সি দলের হয়ে দুটি করে ম্যাচ খেলে বেনিফিকায় চলে যান। এরপর দ্বিতীয় সারির আরো কয়েকটি ক্লাবে খেললেও বিশ্বমানের পর্যায়ে পৌছাতে পারেননি।

কৌতিনহো

রিয়ালে যাওয়ার সুযোগ হারিয়ে ১৬ বছর বয়সী কৌতিনহো ২ মিলিয়ন ইউরোতে ইন্টার মিলানে যোগ দেন। এখন ২৫ বছরের এই ‘হট কেকে’র মূল্য বিবেচিত হচ্ছে ১৭০ মিলিয়ন ইউরোর কাছাকাছি!

২০০৮ সালে কৌতিনহোকে পেতে হলে রিয়ালের খরচ হতো ২.৫ মিলিয়ন ইউরো।

Reneta

মিগুয়েল তার ব্লগে সেই সময়ের পরিস্থিতির কথা বর্ণনা করেছেন, ‘কৌতিনহোর দিকে ক্লাবের নজর আগে থেকেই ছিল। তাকে দলে নেয়ার ব্যাপারে সব তথ্য ইতিবাচক ছিল। রিও ডি জেনিরোতে ব্যক্তিগতভাবে আমি তাকে দেখতেও গিয়েছিলাম।’

‘সব কিছু ঠিক চলছিল। তার বাবা-মায়ের সঙ্গে কথা বলে ফিরে আসি। কিন্তু তখনো জানতাম না ব্রাজিল থেকে আসার পর আমার জন্য কী বিস্ময় অপেক্ষা করছে। প্রেসিডেন্ট র‌্যামন ক্যালডেরন বললেন অ্যালিপিওকে নেয়া হয়েছে।’

মিগুয়েল এখনো সেদিনের কথা ভেবে বিস্মিত হন, ‘অবিশ্বাস্য হলেও এটাই সত্যি।’

ঠিক এক সপ্তাহ পরে ইন্টারে পাড়ি দেন ১৬ বছর বয়সী সেই কৌতিনহো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৌতিনহোরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT