চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুশান্তের মৃত্যু রহস্যভেদ করতে ব্যর্থ পুলিশ: অভিযোগ কঙ্গনার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ন ২৪, জুলাই ২০২০
বিনোদন
A A

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আকষ্মিক মৃত্যুর শুরু থেকেই তার মৃত্যুর ব্যাপারে সরব ছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। এমনকি তার মৃত্যুর ব্যাপারে পুলিশকে বয়ান দিতেও আগ্রহী ছিলেন এই অভিনেত্রী। তবে সম্প্রতি কঙ্গনা ও মুম্বাই পুলিশের দেওয়া এক তথ্যে ক্ষাণিকটা গড়মিলের দেখা মিলেছে। 

সম্প্রতি কঙ্গনার প্রকাশিত একটি ভিডিও বার্তাতে তিনি জানান, মুম্বাই পুলিশের তরফ থেকে যখন তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়, সেই সময়ে তিনি তার হোমটাউন মানালিতে ছিলেন। সেসময় কঙ্গনা মুম্বাই পুলিশকে তাদের টিম মানালিতে পাঠিয়ে তার বয়ান গ্রহণ করার ব্যাপারে পরামর্শ দিলেও তারা কোন সাড়া দেননি। এমনকি অফিশিয়ালি তাকে ডেকে পাঠাননি।

এদিকে মুম্বাই পুলিশের তরফ থেকে বক্তব্য এসেছে, তারা গত ৩ জুলাই থেকে কঙ্গনাকে তলব পাঠানোর চেষ্টা করে চলেছেন, কিন্তু নায়িকা বা তার অফিসের তরফ থেকে কোন সদুত্তর পাননি তারা।

এর ঠিক পরপরই পুলিশের এই বক্তব্যের ভিত্তিতে কঙ্গনার দিদি রঙ্গোলি চান্ডাল টুইটারে হোয়্যাটস অ্যাপের একটি স্ক্রিনশট শেয়ার করেন। যেখানে তার দাবি, সুশান্তের মৃত্যু নিয়ে তদন্তে বয়ান দিতে আগ্রহী হলেও মুম্বাই পুলিশ সে ব্যাপারে উদ্যোগী হয়নি।

যেখানে মুম্বাই পুলিশের দাবি, মুম্বাইয়ের খারে কঙ্গনার অফিসে যখন পুলিশের তরফ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হয়, তখন কঙ্গনার অনুপস্থিতিতে তার অফিস থেকে সেই নোটিস গ্রহণ করতে অস্বীকার করেছিলেন তিনি।

শুরু থেকেই সুশান্ত মৃত্যুর কারণ হিসেবে তার মানসিক চাপের জন্য যশ রাজ ফিল্মকে দায়ী করেছেন কঙ্গনা। এছাড়াও সুশান্তের ক্যারিয়ারে চাপ সৃষ্টির পেছনে করণ যোহর দায়ী বলে দাবি করেছেন তিনি। আরও বলেছেন, যশ রাজ ফিল্মস সঞ্জয় লীলা বানসালির ছবিতে সুশান্তকে অভিনয় করতে দেয়নি। কঙ্গনার মতে, সঠিক ভাবে তদন্ত করতে না পারায় মুম্বাই পুলিশ ব্যর্থ।

Jui  Banner Campaign
ট্যাগ: কঙ্গনা রানাউতমুম্বাই পুলিশসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

রমজান উপলক্ষে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

‘সংবিধান সংস্কার পরিষদ’ সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির এমপিরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত নই: সালাহউদ্দিন আহমদ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সংসদ এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT