চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ায় হামলা: বেড়েছে তেল ও স্বর্ণের দাম, মিশ্রভাব ডলারে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩০ পূর্বাহ্ণ ০৮, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

সিরিয়ায় বিমান ঘাঁটিতে মার্কিন মিসাইল হামলার পর বিশ্বের তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এক মাসের মধ্যে সর্বোচ্চ দামে তেল বেচা-কেনা হয়েছে। শুধু তেল নয়, দুপুরে হামলার পর বিকেলে মন্দা অবস্থায় থাকা স্বর্ণের দামও বেড়েছে। অন্যদিকে মিশ্র অবস্থায় রয়েছে ডলারের দাম।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব উঠে এসেছে।

‘সিরিয়ায় মার্কিন হামলার পর তেলের দাম অস্থির’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, দুপুরে সিরিয়ার সরকারি বিমান ঘাঁটিতে হামলার পরপরই বিশ্ব তেলের বাজার অস্থির হয়ে উঠছে।

এদিন অশোধিত প্রতি ব্যারেল তেলের দাম বেড়ছে এক শতাংশের বেশি। এর কারণ হিসেবে বলা হয়েছে, সিরিয়ায় তেল উৎপাদন হয় কম কিন্তু দেশটি সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী মধ্যপ্রাচ্যের অন্তভূর্ক্ত হওয়ায় হামলার পর এসব অঞ্চলে তেল উৎপাদনে বিঘ্ন ঘটতে পারে-এমন আশঙ্কা থেকেই তেলের দাম বেড়েছে।

শুধু তেল নয়, দুপুরে হামলার পর বিকেলে মন্দা অবস্থায় থাকা স্বর্ণের দামও বেড়েছে। আর ইয়েনের তুলনায় ডলারের দাম কিছুটা হোঁচট খেয়েছে।

Reneta

এছাড়া হামলার প্রভাব পড়েছে পুঁজিবাজারেও। নিম্নমুখি প্রবণতা দিয়েই শুরু হয়েছে ইউরোপের পুঁজিবাজার। তবে যুক্তরাজ্যের বাজারে কিছুটা উর্দ্ধমুখি ছিল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মন্দভাব থাকা স্বর্ণের দাম বেড়েছে ১ দশমিক ১ শতাংশ। আর ডলারে ছিল মিশ্রভাব। ইয়েনের তুলনায় ডলারের দাম কিছুটা কমেছে। তবে স্টারলিং, ইউরো ও সুইস ফ্রাঁর বিপরীতে সামান্য বেড়েছে।

হামলার পর জাপানের শেয়ার বাজারে জ্বালানী খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে।

বিষেশজ্ঞরা বলছেন, বাজারে হামলার এই প্রভাব স্থায়ী হবে না। এটা স্বল্প সময়ের জন্য। যেহেতু যুক্তরাষ্ট্র বলছে, এটা ছিল একবারের জন্য।

সিঙ্গাপুরের শেয়ার বাজার বিশেষজ্ঞ ক্রিস্টোফার মল্তকে-লেথ (Christoffer Moltke-Leth) বলেন, ‘বাজার যখন ভালোর দিকে ফিরে আসা শুরু করছিল তখন এ হামলার ঘটনা ঘটল। তবে এটি পুনরায় ঘটবে বলে মনে হয় না। তাই এর প্রভাব বেশি স্থায়ী হবে না।’

তবে এ হামলার পর আরও হামলা চালানো হবে বলে সিরিয়াকে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুঁজিবাজারমিসাইল হামলাসিরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ ভারী বর্ষণের আশঙ্কা

জুলাই ১৪, ২০২৬

ডিএমপির জুন মাসের মূল্যায়নে ১৫তম বারের মতো শ্রেষ্ঠ এএসআই পলাশ

জুলাই ১৪, ২০২৬

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT