চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আত্মঘাতী হামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৯ পূর্বাহ্ন ১৭, জানুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A
সিরিয়া-মার্কিন সেনাদলের ওপর আত্মঘাতী হামলা

সিরিয়ার মানবিজে মার্কিন সেনাদলের টহল চলাকালে আত্মঘাতী বোমা হামলায় ৪ মার্কিন সেনাসহ ১৯ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৩ সেনাসহ আরও ১৮ জন।

মানবিজের স্বাস্থ্য কমিটি থেকে প্রথমে হতাহতের সংখ্যা ও তার মধ্যে মার্কিন সেনা সদস্য থাকার কথা জানানো হয়। পরে সিরিয়ায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড থেকে ৪ আমেরিকানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

২০১৫ সালে সিরিয়ায় মার্কিন বাহিনী মোতায়েনের পর এটিই তাদের ওপর সবচেয়ে বড় ধরনের হামলা।

হামলার পরপরই জঙ্গি সংগঠন কথিত ইসলামিক স্টেট (আইএস) এ ঘটনার দায় স্বীকার করেছে। নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, বিদেশি বাহিনীর টহলকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

সিরিয়ার কুর্দি সংবাদ সংস্থা হাওয়া নিউজ এজেন্সি জানিয়েছে, হামলার ঘটনার কিছুক্ষণ পরই একটি হেলিকপ্টারে করে ঘটনাস্থল থেকে মার্কিন সেনাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়।

এর আগে ২০১৮ সালের ১৯ ডিসেম্বর সিরিয়া থেকে মার্কিন বাহিনীকে পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ায় অবস্থানরত প্রায় দু’হাজার সেনা সদস্য ফিরিয়ে নেয়ার ঘোষণা দিয়ে তখন নিজ প্রশাসনেই তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

Reneta

কিন্তু জানুয়ারির শুরুতেই নিজের সুর পাল্টে ফেলেন ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি বলেছি আমরা অবশ্যই আমাদের সেনাদল সরিয়ে নেবো। কিন্তু খুব দ্রুত সরিয়ে নেবো তা তো বলিনি।’সিরিয়া-মার্কিন সেনাদলের ওপর আত্মঘাতী হামলা

‘আমরা সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছি… কিন্তু ততক্ষণ পুরোপুরি প্রত্যাহার করব না যতক্ষণ আইএস নির্মূল না হচ্ছে,’ বলেন তিনি।

এরপরই ইসরায়েল ও তুরস্ক সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন জানান,  কিছু ‘শর্ত’ পূরণ হলে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করা হবে। তিনি বলেন, উত্তর সিরিয়ায় কুর্দিরা নিরাপদ থাকবে, তুরস্কের কাছ থেকে এ নিশ্চয়তা চান তিনি।

শুধু তাই নয়, বোল্টন বলেন, সিরিয়ায় থাকা অবশিষ্ট কথিত ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরাও পুরোপুরি নির্মূল চায় যুক্তরাষ্ট্র। এসব শর্ত পূরণ হলেই দেশটি থেকে মার্কিন সেনা পুরোপুরি সরিয়ে নেয়া হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: আইএসআইএস-সিরিয়াআত্মঘাতী হামলাডোনাল্ড ট্রাম্পমার্কিন সেনাসিরিয়াসিরিয়া যুদ্ধসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মুহূর্তে জমে উঠেছে পাহাড়ি অঞ্চলে নির্বাচন

ফেব্রুয়ারি ৮, ২০২৬

আসন্ন রমজানে বিশ্বের বিভিন্ন স্থানের রোজার সময়কাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হবে না: তারেক রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ক্যাম্পের বাইরে থাকা ১ হাজার রোহিঙ্গা যৌথ বাহিনীর হাতে আটক

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুষ মামলায় ৩০ বছর কারাভোগের পর নির্দোষ প্রমাণিত, পরদিনই মৃত্যু

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT