সিলেটে বখাটে বদরুলের হামলায় আহত নার্গিসকে চিকিৎসার জন্য সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পূর্নবাসন কেন্দ্রে (সিআরপি) নেয়া হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সিআরপিতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।
সোমবার সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স এ করে তাকে সকাল ১১.২০ মিনিটে তাকে সিআরপিতে নেয়া হয়। নার্গিসের সঙ্গে তার বাবা মাসুক মিয়াসহ পরিবারের সদস্যরা রয়েছেন।
মাসুক মিয়া জানিয়েছেন, নার্গিসের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তিনি সবার কাছে মেয়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।







