চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোবেল নিয়েছেন বব ডিলান!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৭
বিনোদন
A A

কোন জমকালো মঞ্চে নয় বরং একেবারে সাদামাটা আর ঘরোয়া আসরেই নোবেল পুরস্কার গ্রহণ করলেন মার্কিন সংগীতশিল্পী ও গীতিকবি বব ডিলান। ববের অনুরোধে আজ রোববার এই অনুষ্ঠানে উপস্থিত ছিল না কোন সংবাদমাধ্যম। এক অনাড়ম্বর পরিবেশেই নোবেল মেডেল তার গলায় পড়িয়ে দেয় সুইডিশ একাডেমি।

একাডেমির এক মুখপাত্র সংবাদ সংস্থা এপিকে জানিয়েছে, সব কিছু ঠিকঠাক মতোই সম্পন্ন হয়েছে। সেই সাথে ৭৫ পেরোনো ববকে একজন অসাধারণ মানুষ হিসেবে উল্লেখ করেছেন এ মুখপাত্র।

গত বছর অক্টোবরে সাহিত্যে নোবেল জয়ী হিসেবে ঘোষণা করা হয় বব ডিলানের নাম। সে অনুয়ায়ী ডিসেম্বরে স্টকহোমের অনুষ্ঠানে তার পুরস্কার গ্রহণের কথা ছিল। কিন্তু দীর্ঘ দিন নিরব থাকার পর মাত্র ক’দিন আগে নোবেল পুরষ্কার গ্রহণে রাজি হন তিনি।

এর আগে সুইডিশ একাডেমির বরাত দিয়ে বিবিসি জানায়, এই সপ্তাহের মধ্যেই নোবেল নেওয়ার জন্য সুইডেনের রাজধানী স্টকহোম যাচ্ছেন ব​ব ডিলান। আজ সুইডিশ মিডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে, সে যাত্রা এরই মধ্যে সম্পন্ন হয়েছে। নোবেল গ্রহণ করে ফেলেছেন তিনি। তবে এর বেশি বিস্তারিত আর কিছু জানায়নি নোবেল কমিটি।

মেডেল গ্রহণের পর স্টকহোমের একটি কনসার্টে গান করেছেন বব। রোববার সন্ধ্যায় আরেকটি কনসার্টেও তার অংশ নেওয়ার কথা আছে।

সাহিত্যে নোবেল জয়ী বব ডিলান

ঐতিহ্য অনুয়ায়ী ববের এবার নোবেল ভাষণ দেওয়ার কথা। ধারণা করা হচ্ছে, তিনি রেকর্ড করে সে ভাষণ পাঠিয়ে দেবেন। কিন্তু জুনের মধ্যে না দিলে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ লাখ ডলার হাত ছাড়া হয়ে যাবে তার।

Reneta

গত পাঁচ দশকেরও অধিক সময় ধরে বিশ্ব সংগীতের অন্যতম প্রধান পুরুষ মনে করা হয় বব ডিলানকে। তার লেখা গান পেয়েছে কবিতার মর্যাদা। তার সঙ্গীতজীবনের শুরুটা ১৯৫৯ সালে। সে সময় মিনেসোটার একটি কফি হাউজে গান করতেন তিনি। হাতে গিটার আর গলায় হারমোনিকা ঝুলিয়ে গান গেয়ে বেড়ানো বব ধীরে ধীরে হয়ে ওঠেন যুদ্ধবিরোধী চেতনার প্রতীক। তার গাওয়া ‘দ্য টাইমস দে আর এ চেঞ্জিং’, ‘ব্রিংগিং ইট অল ব্যাক হোম’ বা ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’ গানগুলো মানুষের মননে হানাহানি আর যুদ্ধবিরোধী চেতনার বীজ বুনে দেয়। বিবিসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নোবেল পুরস্কারবব ডিলান
শেয়ারTweetPin

সর্বশেষ

অযু করার সময় বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত

জুন ২১, ২০২৬

প্রকৃতি ও জীবন ক্লাব ভৈরবের নতুন কমিটি, পরিবেশ রক্ষায় কর্মপরিকল্পনা

জুন ২১, ২০২৬

শাইখ সিরাজের সাথে ইরির বাংলাদেশ প্রধানের সাক্ষাত

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশগামীদের দক্ষ করতে প্রশিক্ষণ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুন ২১, ২০২৬

প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT