চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালাহ’র ওপর ক্ষেপেছেন ক্লপ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ০৭, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

দলের অন্যতম ভরসা তিনি। চলতি মৌসুমে এখন পর্যন্ত করেছেন ৪৩ গোল। লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলার রাস্তায়ও তার অবদান অনেক। তবু কেন মোহামেদ সালাহর ওপর ক্ষেপলেন ইয়ুর্গেন ক্লপ?

যখন একের পর এক গোল করে কীর্তি গড়েছেন, তখন শিষ্যকে বুকে জড়াতে বা প্রশংসা করতে এতটুকু কার্পণ্য করেনি ক্লপ। কঠোর পরিশ্রম আর সততায় বিশ্বাসী ক্লপের ভণ্ডামি খুব আপছন্দ। তাই সালাহর একটি ড্রাইভের অ্যাকটিং ভালো লাগেনি তার। সে কারণেই ‘মিশরীয় রাজা’র ওপর ক্ষেপেছেন অল রেড বস।

রোববার প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ম্যাচ ছিল লিভারপুলের। তাতে ০-১ গোলে হেরেছে লিভারপুল। ওই ম্যাচেই একটি ফাউলের সময় গড়াগড়ি করেন সালাহ। যেটাকে একটু ওভার অ্যাকটিংই মনে করেন ক্লপ।

অভিনয় নয়, আসল ফুটবলটা খেলুক তার খেলোয়াড়রা, এমনটাই চাওয়া ক্লপের, ‘আমি এমনটা দেখতে চাই না। হ্যাঁ, আমি মনে করি এটা ড্রাইভ। অথবা সে (সালাহ) সংঘর্ষের জন্য অপেক্ষা করছিল। তবে এ ব্যাপারে আমি নিশ্চিত নই।’

সালাহ যে জাতের ফুটবলার সেদিকে ইঙ্গিত করে লিভারপুল বস বলেন, ‘সে যা চায়, এটা (ড্রাইভ) তার মধ্যে পড়ে না। কিন্তু নিঃসন্দেহে এমনটা ঘটেছে। এই কাজটা ম্যাচে সে দুবার করেছে।’

রোমা এবং চেলসি, আগে এই দুদলের হয়েই খেলেছেন সালাহ। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে রোমার বিরুদ্ধে এমন কোনো ঘটনা ঘটাননি তিনি। ক্লপ বলেন, ‘সে রোমার বিরুদ্ধেও খেলেছে। তখন খুবই বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় ছিল। কিন্তু এখানে শুরুতে অবস্থা ভালো থাকলেও ম্যাচের সময় ঠুং ঠুং শুরু হয়।’

Reneta

চেলসির বিপক্ষে হার বেশ চাপে ফেলেছে লিভারপুলকে। এর ফলে শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করতে হলে শেষ ম্যাচে ব্রিংটনের বিপক্ষে জিততেই হবে তাদের। যদিও রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনাল জিতলে চ্যাম্পিয়ন্স লিগ এমনিতেই নিশ্চিত হবে তাদের। তবে সেই ফাইনালের আগে এই হার দলের মনোবল তো দুর্বল করবেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহামেদ সালাহলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT