চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাক্ষ্য দিলেন শ্যামল কান্তি

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৪:২৭ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ করেছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি । দিন শুরুতেই সাক্ষ্য দেন শিক্ষক শ্যামল কান্তি ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা সার্কিট হাউজে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্যের জন্য শ্যামল কান্তি ভক্ত ছাড়াও বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলার চেয়ারম্যানসহ ১৫ জনকে ডাকা হয়।

সোমবারের মতো মঙ্গলবারও সার্কিট হাউজ প্রাঙ্গণে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের শাস্তির দাবিতে মানববন্ধন করে সাংসদ সেলিম ওসমানের অনুসারীরা।

আগের দিন সোমবার সকাল থেকে সন্ধ্যায় পর্যন্ত বন্দর উপজেলার কল্যান্দী এলাকায় অবস্থিত পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় অবমাননার অভিযোগকারী স্কুলছাত্র রিফাত হাসানসহ ১৮ জনের সাক্ষ্য নেয়া হয়।

গত ১৩ মে বন্দর উপজেলার কল্যানদী এলাকায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ধর্মীয় অবমাননার কটূক্তির অভিযোগে স্থানীয় সাংসদ সদস্য সেলিম ওসমানের উপস্থিতিতে কান ধরে উঠ বস করানো হয়।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। এই ঘটনায় শিক্ষামন্ত্রণালয়, জেলা ও পুলিশ প্রশাসন তদন্ত করে। পরে হাইকোর্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) হাফিজুর রহমানকে তদন্ত করে আগামী ৩ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

Reneta

এ বিষয়ে ৬ নভেম্বর হাইকোর্টে আদেশের দিন ধার্য রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিক্ষক লাঞ্ছনাশিক্ষক শ্যামল কান্তি ভক্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

চেলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT