চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের কাছে এই ফাইনাল অভিজ্ঞতার ফসল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ পূর্বাহ্ণ ২৬, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শুরুতে নারিন-লিনের জুটিতে ছোট একটা ধাক্কা। তারপর মাঝখানে দারুণ বোলিংয়ে ম্যাচে ফেরা। শেষ পর্যন্ত ১৩ রানের জয়ে ফাইনাল। সাকিব বলছেন, ঠিকঠাকভাবে অভিজ্ঞতা কাজে লাগাতে পারার কারণেই এই ম্যাচ জিততে পেরেছে তার দল।

কলকাতা এদিন টস জিতে হায়দরাবাদকে আগে ব্যাট করতে পাঠায়। সাত উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে দলটি। জবাব দিতে নেমে শাহরুখ খানের দল ৯ উইকেট হারিয়ে ১৬১ রানে থেমে যায়। সাকিব আল হাসান ২৮ রান করার পাশাপাশি তিন ওভারে ১৬ রান দিয়ে এক উইকেট নেন।

মাঠ ছাড়ার সময় টিভি উপস্থাপককে সাকিব বলেন, ‘আমরা জানতাম শেষ দুই-তিন ওভারে ম্যাচ হেরে যেতে পারি। সেটা হয়নি কারণ অন্যদিনের অভিজ্ঞতা আমরা এদিন কাজে লাগাতে পেরেছি।’

শুধু দলীয় অভিজ্ঞতা নয়, সাকিব নিজেও আইপিএলে অন্যতম সেরা অভিজ্ঞ খেলোয়াড়। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে কেকেআর অধিনায়ক দিনেশ কার্তিককে যেভাবে আর্মবলে বোল্ড করেন, তা ছিল দেখার মতো। সাকিব এই নিয়ে তৃতীয়বার আইপিএলের ফাইনাল খেলবেন।

‘আমি তৃতীয়বার আইপিএলের ফাইনাল খেলতে যাচ্ছি। ফ্রাঞ্চাইজিকে ধন্যবাদ আমাকে প্রত্যেক ম্যাচে সুযোগ দেয়ার জন্য,’ বলছিলেন সাকিব।

রান তাড়া করতে নেমে সুনিল নারিন আর ক্রিস লিন দারুণ শুরু করেন। ৮৭ রানে এক উইকেট থেকে ১১৮ রানে ছয় উইকেট হয়ে যায় তাদের! এই সময়টুকুকেই সাকিব ম্যাচের টার্নিং পয়েন্ট বলছেন, ‘মাঝের ওভারে আমি আর রশিদ যখন বল করছিলাম, তখনই ম্যাচ ধরে ফেলি। এটাই ছিল টার্নিং পয়েন্ট।’

Reneta

রশিদ এদিন শেষদিকে ব্যাট হাতে ১০ বলে ৩৪০ স্ট্রাইকরেটে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। বল হাতে ১৯ রান খরচায় নেন তিন উইকেট। এর মধ্যে দুই ওভারই ছিল ডট! ২৭ তারিখের ফাইনালে তাদের প্রতিপক্ষ ধোনির চেন্নাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএললিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin1

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT