চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাংবাদিকদের ওপর হামলার বিচার না হলে কঠোর আন্দোলন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছে ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ)। দাবি মানা না হলে সারাদেশে বিক্ষোভ সমাবেশসহ কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় রাজধানীর সায়েন্স ল্যাব, ধানমন্ডি, জিগাতলা এলাকায় পুলিশের উপস্থিতিতে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা চালায় হেলমেট পরা সশস্ত্র সন্ত্রাসীরা।

হামলার প্রতিবাদে ইতোমধ্যে প্রতিবাদ ও মানবন্ধন করেছে ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়নসহ গণমাধ্যমের বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতারা।

ডিআরইউ’র সদস্যসহ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শনিবার ডিআরইউ এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করে। সেখানে সরকারের কাছে দোষীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান সাংবাদিকরা।

দোষীদের শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপসহ এসময় পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন ডিআরইউ সভাপতি সাইফুল ইসলাম।

হামলার বিষয়টি খতিয়ে দেখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। আগামী শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন সাংবাদিক নেতারা।

Reneta

বিস্তারিত ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিআরইউসাংবাদিকদের ওপর হামলাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬

খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT