চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্বস্তরের শ্রদ্ধার পর খালিদ মাহমুদ মিঠুর দাফন বিকালে

শফিকুল ইসলাম শফিকুল ইসলাম
৬:৩১ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

গাছের নিচে চাপা পড়ে নিহত জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নির্মাতা খালিদ মাহমুদ মিঠুকে বুধবার আছরের নামাজের পর বনানী কবরস্থানে দাফন করা হবে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খালিদ মাহমুদের মরদেহ প্রথমে চারুকলা ইন্সটিটিউট ও পরে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। সেখান থেকে তার মরদেহ এফডিসিতে এবং তারপর আনা হবে চ্যানেল আই প্রাঙ্গণে।

সোমবার দুপুরে রিকশা করে বাসায় ফেরার পথে ধানমন্ডি ৪ নম্বর রোডের পাশের একটি গাছ আকস্মিক ভেঙ্গে পড়ে মারা যান খালেদ মাহমুদ মিঠু।

মিডিয়া জগতের নেপথ্যের কারিগর খালিদ মাহমুদ মিঠুর কর্মজীবন শুরু বাংলাদেশ টেলিভিশনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে উচ্চশিক্ষা শেষ করে দীর্ঘদিন ধরে কাজ করেছেন পর্দার নেপথ্যে।

২০১০ সালে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘গহীনে শব্দ’র জন্য জাতীয় পুরস্কার পান গুণী এই নির্মাতা। চ্যানেল আইয়ের প্রথম চিত্রগ্রাহকও ছিলেন তিনি। মিঠুর আরেকটি প্রশংসিত সিনেমা ‘জোনাকির আলো’।

লন্ডনে সঙ্গীত নিয়ে পাঠরত খালিদ মাহমুদের একমাত্র ছেলে আর্য শ্রেষ্ঠ দেশে ফিরেছেন মঙ্গলবার রাতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদ মাহমুদ মিঠু
শেয়ারTweetPin

সর্বশেষ

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬

এক ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

জুলাই ১৮, ২০২৬

মেসির কাছে জানতে চাইলাম, বিশ্বকাপ জিতলে আরও কিছু বছর খেলবেন?

জুলাই ১৮, ২০২৬

ফুটবল নিয়ে এই ৩ সিনেমা অবশ্যই দেখা উচিত!

জুলাই ১৮, ২০২৬

সৌদি লিগে কার্যকর রোনালদো, বিশ্বকাপের জন্য নয়: রোনাল্ডো

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT