চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্দেহ থেকে মুক্ত তাহমিদের বিরুদ্ধে তথ্য গোপনের মামলা

পরাগ আজিমপরাগ আজিম
৯:৫৯ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় কানাডাপ্রবাসী তাহমিদ হাসিব খানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে প্রসিকিউশন (মামলা) দাখিলের অনুমতি পেয়েছে পুলিশ।

বুধবার ঢাকা মহানগর হাকিম নূর নবী পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন।

তাহমিদের সঙ্গে গ্রেফতার হাসনাত করিম গুলশান হামলার মূল মামলায় আসামী হওয়ায় তাকে পদ্ধতিগত কারণে ৫৪ ধারা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবদুল্লাহ আবু জানান, তাহমিদের বিরুদ্ধে কোনো সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি বলে এবং তার বিরুদ্ধে কোনো এলিগেশন নেই বলে তাকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার প্রার্থনা করা হয়েছে। আদালত তাকে ৫৪ ধারার মামলায় অব্যাহতি দিয়েছে। হাসনাত করিমকেও ৫৪ ধারার মামলায় অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু মূল মামলা আছে এবং চলবেও। তার বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন আছে যে তার সম্পৃক্ততা আছে।

৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতি দিলেও পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাহমিদের বিরুদ্ধে নন এফআইআর মামলা নিয়েছেন আদালত।

মো. আবদুল্লাহ আবু আরো জানান, যেহেতু তাহমিদ ঘটনাস্থলে ছিলো। তাই একজন সাক্ষী হিসেবে সে পুলিশকে সহযোগিতা করতে পারতো। পুলিশ তাকে ডেকেছিলো, মামলার ব্যাপারে জানার জন্য। কিন্তু পুলিশকে সে সহযোগিতা করেনি। যার দরুণ দণ্ডবিধি আইনে ১৭৬ ধারায় নন এফআইআর মামলা করার জন্য আদালতে অনুমতি চেয়েছিলো। আদালত আজ সেটা মঞ্জুর করেছে এবং তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৭৬ ধারায় নন এফআইআর মামলাটা চলবে।

Reneta

গত ২ অক্টোবর তাহমিদ জামিনে মুক্তি পেয়েছে। কারাগারে আটক আছে হাসনাত করিম।

পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ না থাকায় তাহমিদ হাসিব খান এই মামলা থেকে অব্যহতি পেয়েছেন।

গত ১ জুলাই রাতে গুলশানের হলে আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশীসহ ২০ জিম্মি নিহত হন। সেসময় সেখানে উপস্থিত থাকা কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমকে ৩ আগস্ট ৫৪ ধারায় গ্রেফতারের কথা জানায় পুলিশ।

পরে হাসনাত করিমকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হলেও তাহমিদকে সংযুক্ত করা হয়নি।

৫৪ ধারার অভিযোগ বিষয়ে তদন্তের পর গত ২৮ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদন দিয়ে দুজনকেই অব্যাহতি দেয়ার সুপারিশ করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। সিএমএম আদালতে ওই আবেদনের শুনানির দিন ধার্য্য ছিলো বুধবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশান হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যাক অ্যালিস্টারের গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

জুলাই ১২, ২০২৬

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT