চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রদ্ধা-ভালোবাসায় জন্মদিনে নায়করাজ স্মরণে কাঞ্চন-নিপুণরা 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

বাংলা চলচ্চিত্রের সর্বকালের সেরা নায়ক মনে করা হয় নায়করাজ রাজ্জাককে। বেঁচে থাকলে আজকের এই দিনে ৮০ বছরে পা রাখতেন তিনি। কালজয়ী এ তারকা ২০১৭ সালে প্রয়াত হলেও অনুজ-অনুসারীরা তাকে স্মরণ করতে ভোলেননি।

এ বছর শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেলের উদ্যোগে রোববার নায়করাজ রাজ্জাকের ৮০তম জন্মদিনের সন্ধ্যায় এফডিসিতে শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করা হয় তাকে। পাশাপাশি কেক কেটে, মোমবাতি প্রজ্জলন করে দোয়া চান কাঞ্চন-নিপুণ প্যানেলের সদস্যরা। সেসময় নায়ক রাজ্জাকের আত্মার শান্তি কামনায় নীরবতাও পালন করা হয়।

সেসময় ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলের রিয়াজ, ফেরদৌস, ইমন, নিরব, সাইমন, শাহনূর, কেয়া, সীমান্তসহ অন্য সদস্যাও উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন এফডিসির সাধারণ শিল্পী কলাকুশলীরা।

তারা জানান, যতদিন বাংলা ভাষাভাষী থাকবে, ততদিন মানুষের হৃদয়ের মণিকোঠায় বাস করবেন নায়করাজ রাজ্জাক।

আসন্ন নির্বাচন কেন্দ্র করে তারকাদের পদচারণায় মুখর এফডিসি প্রাঙ্গণ। নির্বাচনী প্রচারণার মধ্যেও নায়করাজ রাজ্জাকের জন্মদিন স্মরণ করে ব্যানার টাঙিয়ে দেয় কাঞ্চন-নিপুণ প্যানেল।

নির্বাচনে আরেকটি প্যানেল মিশা-জায়েদের পক্ষ থেকে নায়করাজ রাজ্জাককে স্মরণ করতে কোনো আয়োজন চোখে পড়েনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলিয়াস কাঞ্চনএফডিসিনায়করাজ রাজ্জাকনিপুণলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

যে কারণে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে থাকবেন না ট্রাম্প

জুন ১৩, ২০২৬

পর্তুগালকে নিয়ে আশাবাদী রোনালদো বললেন ‘সব ভালোভাবেই যাবে’

জুন ১৩, ২০২৬

ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু কানাডার

জুন ১৩, ২০২৬

যে কারণে কানাডায় ঘানার প্রথম বিশ্বকাপ ম্যাচটি খেলা হচ্ছে না থমাসের

জুন ১৩, ২০২৬

কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে ভোলেননি সঞ্জয়

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT