চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শৈত্যপ্রবাহ ৫০ বছরের রেকর্ড ভাঙলেও সরকার প্রস্তুত: ত্রাণমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০১৮
পরিবেশ, বাংলাদেশ
A A
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

দেশে শৈত্যপ্রবাহ বিগত ৫০ বছরের রেকর্ড ভাঙলেও শীত মোকাবেলায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ইতোমধ্যেই সারাদেশে ১০ লাখ ১২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া অতি শীতপ্রবণ ২০ জেলায় আরও ৯৮ হাজার পিস কম্বল এবং ৮০ হাজার প্যাকেট শুকনো খাবার পাঠানো হয়েছে।

মন্ত্রী বলেন, শীত নামার আগেই প্রধানমন্ত্রী সারাদেশে ১৮ লাখ কম্বল পাঠিয়েছিলেন। শীতবস্ত্রের অভাবে দেশে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি বলে দাবি করেন মোফাজ্জল হোসেন চৌধুরী।

তিনি বলেন, সংবাদমাধ্যমে শীতে মারা যাওয়ার যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে আলাপ করে জেনেছি, একজন ছাত্রী ট্রমায় আক্রান্ত অবস্থায় মারা গেছে। বাকিরা মারা গেছেন বার্ধক্যজনিত কারণে। তাদের বয়স ৮০ বছরের বেশি।

সপ্তাহব্যাপী চলা শৈত্যপ্রবাহে দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে। উত্তরের জনপদগুলোতে অবস্থা বেশি শোচনীয়। প্রতিনিয়তই ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালগুলোতে। প্রচণ্ড শীতে সবচেয়ে বিপাকে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা।

বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা সোমবার রেকর্ড করা হয় উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সোমবার সকালে সেখানে তাপমাত্রা ২.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল বলে জানায় আবহাওয়া অফিস।

Reneta

আবহাওয়া অফিস জানিয়েছে, এ অবস্থা চলবে ১০ তারিখ পর্যন্ত তারপর স্বাভাবিক হয়ে আসবে তাপমাত্রা।

পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ ও তীব্র শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। শীতবস্ত্রের অভাবে ও কাজের সুযোগ কমে যাওয়ায় নিম্ন আয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। কয়েকদিনে উত্তরে হিমেল হাওয়া ও ঘনকুয়াশার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যার পর থেকে শীতের তীব্রতা থাকায় মানুষজন দ্রুতই ঘরে ফিরে যাচ্ছে। দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শৈত্যপ্রবাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

মোতায়েন হচ্ছে ১৮ হাজারেরও বেশি পুলিশ, গোয়েন্দা ও বিশেষ বাহিনীর সশস্ত্র সদস্য

জুন ২২, ২০২৬

বেকারদের জন্য বাস্তবমুখী পরিকল্পনা প্রণয়নের দাবি নূসরাত তাবাসুমের

জুন ২২, ২০২৬

অর্থনীতির সুফল জনগণের কাছে পৌঁছে দিতে প্রয়োজন অর্থনৈতিক গণতন্ত্রায়ন: অর্থমন্ত্রী

জুন ২২, ২০২৬

ফুটবল নিয়ে মেতেছিলেন সংসদ সদস্যসহ বিশিষ্টজনেরা

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

সারা দেশে আবারও ভূমিকম্প

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT