চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিগগিরই ফোরজি এসে যাবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৫ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, থ্রিজি এসে গেছে, খুব শিগগিরই ফোরজিও এসে যাবে। শুধু আজ নয়, ভবিষ্যত দেখতে হবে। আমরা তরুণদের আহ্বান জানাবো ভবিষ্যতের জন্য তৈরি হতে। বিশ্বব্যাপী আইসিটি খাত এখন বিশ্বের সবচেয়ে বড় খাত। আইসিটি সেক্টরে নজর দিলেই দেশের বৈদেশিক আয় বাড়বে, তখন আর অন্যদিকে নজর দিতে হবে না।

বিআইসিসিতে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় প্রধানমন্ত্রী আরো বলেন, বিশ্ব এখন হাতের মুঠোয় এসেছে। আমি চায় বাংলাদেশ সব ধরনের সেবা পাক। বাংলাদেশের মানুষ অতটা শিক্ষিত নয় কিন্তু প্রযুক্তি ব্যবহারে পারদর্শী। আমাদের ছেলেমেয়েদের সুযোগ দিলেই তারা কাজ করতে পারে, কাজ শিখতে পারে। তরুণরা বিশ্ববাজারে প্রতিযোগিতা করার জন্য যোগ্য হয়ে উঠেছে। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রেও আমরা নতুন নতুন জিনিস আনতে পারছে।

অতীতের কথা টেনে তিনি বলেন, আগে আমার কাছে কোনো ফাইল কম্পিউটারে টাইপ করা আসতো না। জিজ্ঞাসা করলাম কেন এমন? তখন পিসি থাকতো ডেকোরেশন হিসেবেই। আমি কম্পিউটার ব্যবহার করতে শিখেছি ছেলের কাছ থেকে। তাকে জিজ্ঞাসা করলাম কি করা যায়। বলে, কম্পিউটারের উপর থেকে সব ট্যাক্স তুলে দিতে হবে। তাহলে সেটা সহজলভ্য হবে। কম্পিউটার শিক্ষা কিভাবে সার্বজনীন করার যায় সেই চেষ্টা নিয়েছি আমরা। প্রতিটি জেলায় হাইটেক পার্ক ও সফটওয়্যার পার্ক গড়ে তোলা হবে। আগে টেলিফোনও খুব ব্যয়বহুল ছিলো। খরচও বেশি হতো। মোবাইল সহজলভ্য করে সার্বজনীন করে দিলাম।

Banglabid

প্রধানমন্ত্রী যোগ করেন, কম্পিউটার শিক্ষার ব্যাপারে তিনি বলেন, ফেলে দেওয়া কম্পিউটার দিয়েও আমরা সবাইকে শিক্ষা দিতে চেয়েছি। আমরা তখন ভাবছি কিভাবে কি ব্যবস্থা করা যায়। নেদারল্যান্ড বললো তারা আমাদের দিবে। অর্ধেক টাকায়। সেই সুযোগ আমরা নিলাম। কিন্তু তাদের কোম্পানির নাম ছিলো টিউলিপ, সেটা রেহানার মেয়ের নাম। এতেই তখনকার প্রধানমন্ত্রী গোস্বা করে বসলেন। ফলে ১০ হাজার কম্পিউটার গেলোতো গেলোই, কোটি কোটি টাকা নষ্ট হলো। এরপর আমাদের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করলাম। সেটাও জয়ই বললো, তুমি ঘোষণা দাও। তখন বিদ্যুতের ঘাটতি ছিলো। বিদ্যুৎ গেলেই তারা ঠাট্টা করতো। আর এখন আমরা বলতে পারি, আজকের বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ।

এরপর ডিজিটাল ওয়ার্ল্ড উপলক্ষে বাংলাদেশে আসা রোবটমানবী সোফিয়ার সঙ্গে কথোপকথন করে মেলার ডিজিটালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এসময় সোফিয়ার কাছে তিনি জানতে চান, প্রধানমন্ত্রী এবং ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে কী জানেন। সেই প্রশ্নের জবাব দেন সোফিয়া। জানান, প্রধানমন্ত্রীর নাতনীর নামও যে সোফিয়া, সেটাও তিনি জানেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT