চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিগগির চালু হতে যাচ্ছে ভারতের প্রেক্ষাগৃহ, কিন্তু…

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ৩১, মে ২০২০
বিনোদন
A A

বিগত দুই মাসেরও বেশি সময় যাবত লকডাউন চলছে পুরো ভারত জুড়ে। চলমান এই লকডাউনে ইতোমধ্যেই ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়েছে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি।

লকডাউনে বন্ধ রয়েছে যেমন সিনেমার শুটিং, ঠিক তেমনি বন্ধ রয়েছে ভারতের প্রেক্ষাগৃহ গুলোও। ফলে মুক্তি আটকে রয়েছে বেশ অনেকগুলো সিনেমারও। তবে এবার হয়ত স্বস্তির দিন দেখতে যাচ্ছে প্রেক্ষাগৃহ মালিক ও চলচ্চিত্র নির্মাতারা।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ১৫ জুন থেকে ৩০শে জুনের মধ্যেই চালু হতে পারে ভারতের বেশ কিছু সিনেমা হল, এমনটাই আশা করছেন প্রেক্ষাগৃহ মালিক ও চলচ্চিত্র নির্মাতারা। তবে সেটি অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে।

সেক্ষেত্রে সবার জন্যই গ্লাভস ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হবে। একই সঙ্গে প্রেক্ষাগৃহে কর্মরত কর্মীদেরও নিজেদের সুরক্ষার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সিনেমার টিকেট ক্রয়ের ব্যাপারে অনলাইন মাধ্যম ব্যবহার চালু করা যেতে পারে বলেও মত দিয়েছেন অনেকে। তবে এখনো নির্দিষ্টভাবে কোন সিদ্ধান্তে পৌঁছেনি। অ্যাসোসিয়েশনের নতুন নির্দেশিকাগুলোর জন্য সরকারের অনুমোদনের জন্য অপেক্ষা করছেন প্রেক্ষাগৃহ মালিকরা।

এদিকে দিনের পর দিন সিনেমা হল বন্ধ থাকায় মুক্তি প্রতীক্ষিত ছবির প্রযোজকরা ঝুঁকছেন অনলাইন প্লাটফর্মের দিকে। এরইমধ্যে একাধিক ছবি অনলাইনে মুক্তির ঘোষণাও এসেছে! এ নিয়ে হল মালিক সমিতি ও প্রযোজক সমিতির মধ্যে দ্বন্দ্ব ও হয়ে গেছে!

Reneta

শেষ পর্যন্ত দেখা যাক, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ভারতে সিনেমা হলগুলো আদৌ এই করোনা পরিস্থিতিতে খুলে কিনা!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাপ্রেক্ষাগৃহভারতীয় সিনেমালিড বিনোদনসিনেমা হল
শেয়ারTweetPin

সর্বশেষ

টেবিলের শীর্ষে ফিরেছে আর্সেনাল, জিতেছে লিভারপুল

এপ্রিল ২৬, ২০২৬

পিছিয়ে পড়েও সাউদাম্পটনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

এপ্রিল ২৬, ২০২৬
ছবি সংগৃহীত

মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল, পরিস্থিতি কোন পথে

এপ্রিল ২৬, ২০২৬

খাদ্য মজুদ বাড়ানোসহ কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ

এপ্রিল ২৫, ২০২৬

গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT