চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ দেখলো বিশ্ববাসী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৩ পূর্বাহ্ণ ২৮, জুলাই ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
চন্দ্রগ্রহণ

শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখলো বিশ্ব। ৬ ঘণ্টার গ্রহণে কখনো চাঁদের অনুজ্জ্বল ধূসর, কখনো বা রক্ত-লাল ‘ব্লাড মুন’ রূপ দেখা গেছে। ১ ঘণ্টা ৪৩ মিনিটের পূর্ণগ্রহণসহ বিরল এই মহাজাগতিক দৃশ্যের পুরোটারই স্বাদ গ্রহণ করেছে বাংলাদেশও।

একুশ শতকের দীর্ঘতম চন্দ্রগ্রহণের বিরল দৃশ্যের সাক্ষী হলো বিশ্বের অনেক দেশ। ইউরোপ, এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া এমনকি নিউজিল্যান্ড থেকেও দেখা যায় চন্দ্রগ্রহণ।

সবচেয়ে ভালো গ্রহণ দেখা যায় আফ্রিকার পূর্বাঞ্চল, মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়া থেকে। কেউ নদীর তীরে, কেউবা ভবনের ছাদে, কেউ আবার রাস্তায় দাঁড়িয়েই উপভোগ করেছেন চাঁদের এই অনন্য রূপ।

এবারের গ্রহণের সবচেয়ে বড় আকর্ষণ ছিলো ‘ব্লাড মুন’ বা লাল চাঁদ। পূর্ণগ্রহণের পর্যায়টিতে পরিচিত ধূসর রূপ ছেড়ে তামাটে রঙে ধরা দেয় চাঁদ।

ঢাকার বিজ্ঞান জাদুঘরে দর্শনার্থীদের জন্য চন্দ্রগ্রহণ দেখার আয়োজন করা হয়। বাংলাদেশের আকাশে মেঘ থাকায় চন্দ্রগ্রহণ দেখতে সমস্যা হলেও রাত জেগে শতাব্দীর দীর্ঘ চন্দ্রগ্রহণ দেখেছেন অনেকেই।

ঢাকার স্থানীয় সময় অনুযায়ী এই চন্দ্রগ্রহণের উপচ্ছায়া পর্যায় শুরু হয়েছে রাত ১১টা ১৩ মিনিটে, আংশিক চন্দ্রগ্রহণ শুরু রাত ১২টা ২৪ মিনিটে, পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু রাত দেড়টায়।

Reneta

পূর্ণ চন্দ্রগ্রহণ সমাপ্ত রাত ৩টা ১৩ মিনিটে এবং আংশিক চন্দ্রগ্রহণ সমাপ্ত হয় রাত ৪টা ১৯ মিনিটে। একটা সময় লাল গ্রহ মঙ্গলও এসে পড়ে পৃথিবীর কাছে।

পরবর্তীতে এতো দীর্ঘ আরেকটি পূর্ণ চন্দ্রগ্রহণের জন্য বিশ্বকে অপেক্ষা করতে হবে আরও ১০৫ বছর, ২১২৩ সাল পর্যন্ত। সেইবারের পূর্ণ গ্রহণ সময়কালে এই গ্রহণটিকেও ছাড়িয়ে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চন্দ্রগ্রহণপূর্ণ চন্দ্রগ্রহণলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে ফের ভূমিকম্প অনুভূত

জুন ১১, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘বিশেষ বৃত্তি’র অর্থ প্রদান শুরু

জুন ১১, ২০২৬

চ্যানেল আই বিশ্বকাপ টিমের চ্যাম্পিয়ন স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনা কোথায়?

জুন ১১, ২০২৬

বিশ্বকাপের ৯৬ বছরে প্রথমবার, যে কীর্তি তিন ফুটবল মহাতারকার

জুন ১১, ২০২৬

অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর মহাকাব্য লিখল বাংলাদেশ

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT