চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিতকেই ওয়ানডের সেরা বলছেন কোহলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৯ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

এক বিশ্বকাপে চারটি শতরান এর আগে কোনো ভারতীয় ক্রিকেটারের ছিল না। শুধু তাই নয় বিশ্বকাপে মোট পাঁচটি শতরান ৷ রোহিত শর্মা নামলেই রেকর্ড , রোহিত শর্মা নামলেই শতরান …এই কথা এখন যেন মিথ হয়ে যাচ্ছে ৷

মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৬তম শতরান করেন রোহিত শর্মা ৷ এদিন বিশ্বকাপের মঞ্চে পঞ্চম শতরান করে ফেলেন তিনি ৷ পাশাপাশি সৌরভ গাঙ্গুলির এক বিশ্বকাপে তিনটিসহ বিশ্বকাপে মোট ৪টি শতরানের ল্যান্ডমার্কও টপকে যান তিনি ৷ এখন বিশ্বকাপে তার সামনে রয়েছেন শুধু শচীন টেন্ডুলকার ৷

চলতি বিশ্বকাপে সাউথ আফ্রিকা, পাকিস্তান, ইংল্যান্ডের পর মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে তিন অঙ্কের রান করেন রোহিত। চারটি সেঞ্চুরি করে শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকেও ছুঁয়েছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে জেতা ম্যাচে বড় ভূমিকা রোহিতের। তার ১০৪ রানে ভর করেই বড় রানের বড় স্কোর পায় ভারত। বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান স্কোরারও রোহিত। সাত ইনিংসে ৯০.৬৭ গড়ে ৫৪৪ রান।

ম্যাচ শেষে ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘আমি এখন বছর ধরেই তাকে দেখছি। তিনি (রোহিত) ওয়ানডে ক্রিকেটের সেরা খেলোয়াড় কাছাকাছি আছেন এবং আমরা তাকে দেখে খুব আনন্দিত। তিনি যখন এভাবে খেলেন, তখন সবাই তাকে খুশি দেখতে ভালোবাসে। ‘

রোহিতের সেঞ্চুরির সঙ্গে লোকেশ রাহুলের ৭৭, রিশভ পান্টের ৪৮, মহেন্দ্র সিং ধোনির ৩৫ ও কোহলির ২৬ রানে ৩১৪ রান করে ভারত। পরে জসপ্রিত বুমবারহ’র চার ও হার্দিক পান্ডিয়ার তিন উইকেটের সুবাধে ২৮ রানে জয় পায় ভারত।

Reneta

রোহিতের সঙ্গে ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক প্রশংসা করেছেন বোলার বুমরাহ’রও। কোহলির কথায়, ‘সে বিশ্বমানের বোলার। কার বিপক্ষে কী করতে হবে সেটা ভালোই জানে।’

বাংলাদেশের বিপক্ষে জেতায় সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ভারতের। ৬ জুলাই নিয়মরক্ষার ম্যাচে তাদের প্রতিপক্ষ আসর থেকে এরই মধ্যে বিদায় নিশ্চিত হওয়া শ্রীলঙ্কা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিবিশ্বকাপ-২০১৯রোহিত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিউজিক ভিডিও নিয়ে আসছেন আলিয়া

পরবর্তী

শেখ হাসিনার ট্রেনে গুলি: ৯ জনের মৃত্যুদণ্ডাদেশ

পরবর্তী

শেখ হাসিনার ট্রেনে গুলি: ৯ জনের মৃত্যুদণ্ডাদেশ

ইউরোপীয় কাউন্সিল প্রধান-প্রথম নারী মনোনয়ন

প্রথম নারী প্রধান মনোনয়ন দিলো ইউরোপীয় কমিশন

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT