চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিত তাণ্ডবে টি-টুয়েন্টি সিরিজও ভারতের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৯ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ক্রিকেটার রোহিত শর্মা দ্রুততম শতক উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট, ওয়ানডে সিরিজ জেতার পর এক ম্যাচ হাতে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজও জিতে নিল ভারত। দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মার রেকর্ড গড়া ইনিংসের সুবাদে লঙ্কানদের ৮৮ রানে হারায় টিম ইন্ডিয়া। শুক্রবার রোহিত ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ডেভিড মিলারের দ্রুততম টি-টুয়েন্টি শতকের রেকর্ড স্পর্শ করেন।

দুটি টেস্ট ড্র হওয়ায় তিন ম্যাচের টেস্ট সিরিজ ভারত জিতেছিল ১-০ ব্যবধানে। এরপর ওয়ানডেতে প্রথম ম্যাচ হারার পর দাপটের সঙ্গে পরের দুই ম্যাচ জিতে নেয় ভারত। রোহিত শর্মা দ্বিতীয় ম্যাচে ওয়ানডে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে তৃতীয় ডাবল সেঞ্চুরি করেন।

টি-টুয়েন্টিতে প্রথম ম্যাচের জয় ছিল ৯৩ রানের। শুক্রবার দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা টস জিতে ভারতকে আগে ব্যাট করতে পাঠায়। লোকেশ রাহুল আর রোহিত শর্মার ঝড়ো ব্যাটিংয়ে দারুণ শুরু পায় দলটি। দুজনে ১৩.৪ ওভারের ভেতর ১৭৬ রান তুলে ফেলেন। ১৪তম ওভারে রোহিত যখন ফেরেন তখন তার নামের পাশে ১১৮ রান। ৪৩ বলে ১২টি চার আর ১০টি ছয়ে এই রান করেন তিনি। ভারত শেষ পর্যন্ত ৫ উইকেটে ২৬০ রান করে। টি-টুয়েন্টির ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ। সবচেয়ে বড় দলীয় স্কোর অস্ট্রেলিয়ার। সেটিও শ্রীলঙ্কার বিপক্ষে, ২৬৩।

রোহিত এদিন অর্ধশতকে পৌঁছান ২৩ বলে। লোকেশকে নিয়ে ৮.৪ ওভারের ভেতর দলীয় শতরান পূরণ করেন।

মিলার গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন। টি-টুয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি ৪৫ বলে। সেটির মালিক সাউথ আফ্রিকার আরেক ব্যাটসম্যান রিচার্ড লেভি। ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি।

শ্রীলঙ্কা জবাব দিতে নেমে ৩৫ রানের মাথায় ডিকেভেল্লাকে (২৫) হারালেও পরের জুটি ১৪৫ পর্যন্ত দলকে টেনে নেয়। ওই সময় ১৪তম ওভারে থারাঙ্গা ৪৭ রানে ফিরে গেলে কুশল পেরেরা লড়াইটা ধরে রাখেন। ৩৭ বলে চারটি চার আর সাতটি ছয়ে তিনি ৭৭ করে ফিরে গেলে পথ হারায় শ্রীলঙ্কা। এরপর আর কেউ ১০’র ঘরই স্পর্শ করতে পারেননি! ১৭.২ ওভারে ১৭২ রানে গুটিয়ে যায় সফরকারী দলটি।

Reneta

স্বাগতিক দলের কুলদ্বীপ যাদব ৫২ রান দিয়ে তিন উইকেট দখল করেন। যুবেন্দ্র চাহালও সমান রান খরচ করেন। তিনি উইকেট নেন চারটি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

হুন্ডি বন্ধের মাধ্যমে কি রেমিটেন্স দ্বিগুণ করা সম্ভব?

পরবর্তী

ভাইয়ের মৃত্যুর খবর পড়লেন উপস্থাপক

পরবর্তী
বাংলাদেশের একজন সংবাদ উপস্থাপক টেলিভিশনে খবর পড়ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাইয়ের মৃত্যুর খবর পড়লেন উপস্থাপক

গাইবান্ধার চার এমপি: যে রাজনীতি দুঃস্বপ্নের

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT