চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা প্রত্যাবাসন দেরিতে বাংলাদেশের উপর দায় চাপাচ্ছে মিয়ানমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৬ পূর্বাহ্ন ২৪, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

তালিকা তৈরি ও যাচাই-বাছাইয়ের জটিলতায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া নির্ধারিত সময়ে শুরু হলো না। এজন্য বাংলাদেশের ওপর দায় চাপানোর চেষ্টা করছে মিয়ানমার।

কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, সদিচ্ছার অভাবেই তারা এমন আচরণ করছে। প্রত্যাবাসন প্রক্রিয়ায় আন্তর্জাতিক মহলকে অন্তর্ভুক্ত করে চাপ অব্যাহত রাখার তাগিদ দিয়েছেন তারা।

জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দেয় বাংলাদেশসহ আন্তর্জাতিক মহল। এ অবস্থায় তাদের ফিরিয়ে দিতে দু মাস আগে চুক্তি সই করে বাংলাদেশ ও মিয়ানমার। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপও গঠন করা হয়। সবশেষ ১৬ জানুয়ারি এ গ্রুপের প্রথম বৈঠকে ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ সই হয়। মিয়ানমার বারবার শর্ত পরিবর্তন করায় তালিকা তৈরির কাজ পিছিয়ে যায়।

বিশ্লেষকরা বলছেন, প্রত্যাবাসনের চুক্তিতে তাড়াহুড়ো না করে মিয়ানমারের সাথে বাংলাদেশের আরও কৌশলী হওয়ার প্রয়োজন ছিলো।

তারা বলছেন, চীন ও ভারতের সমর্থনেই দ্বিপাক্ষিকভাবে এগিয়েছে বাংলাদেশ। তাই রোহিঙ্গাদের নিরাপদে ফেরানো নিশ্চিত করতে এ দুটি দেশের সাথে জোরালো কূটনৈতিক তৎপরতা চালাতে হবে।

রোহিঙ্গাদের মানবাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক মহলকে সোচ্চার থাকার আহ্বান বিশ্লেষকদের।

Reneta

রোহিঙ্গাদের ফিরে যাওয়ার নিরাপদ পরিবেশ তৈরি হয়নি এখনও। প্রত্যাবাসন প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ততা নিশ্চিত করার তাগিদ কূটনৈতিক বিশ্লেষকদের।

রোহিঙ্গা

পরিবারভিত্তিক তালিকা করার কাজ শুরু হয়েছে। এরপর গ্রাম এবং এলাকার ভিত্তিতে সমন্বয় করতে হবে।

নাগরিকত্ব, নিরাপত্তা, নিজ জমিতে ফেরার নিশ্চয়তাসহ ৮ দফা দাবি রোহিঙ্গাদের চুক্তি অনুযায়ি পাঁচটি ট্রানজিট ক্যাম্পের কথা থাকলেও মিয়ানমার এ পর্যন্ত দুটি ক্যাম্পের বিষয়ে সম্মতি দিয়েছে।

সীমান্তে অর্ন্তবতীকালীন শিবিরের মতো অবকাঠামো তৈরির কাজ বাকি আছে।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Jui  Banner Campaign
ট্যাগ: প্রত্যাবাসনবাংলাদেশরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদেশি পর্যবেক্ষকদের প্রোটোকল দেবে নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সেনাবাহিনী বিষয়ে ও বিজিবি হত্যাকাণ্ড প্রসঙ্গে যা বললেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

প্রথমবারের মতো পোস্টাল ভোটের সুযোগে উচ্ছ্বসিত প্রবাসীরা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিশ্বকাপে খেলা হচ্ছে না নেইমারের?

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব ফেরত: অর্থ মন্ত্রণালয়

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT