চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোববার থেকে ‘কম দামে’ টিসিবির পেঁয়াজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২২ অপরাহ্ন ০৮, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A
পেঁয়াজ

দাম সহনীয় পর্যায়ে রাখতে রোববার থেকে কম দামে পেঁয়াজ বিক্রি শুরু করবে সরকারি বিপণন সংস্থা টিসিবি।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ভারতে পেঁয়াজের দাম বেড়েছে- এমন খবরে দেশের বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে এই পণ্যটির দামে। মাত্র ৩ দিনে কেজিতে দাম বেড়েছে ৩০ টাকা।

বন্যায় উৎপাদন ব্যাহত হওয়ায় গত বছরের সেপ্টেম্বরে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল। সেসময় দেশের বাজারে হু হু করে দাম বেড়ে রেকর্ড ৩০০ টাকা পর্যন্ত ওঠেছিল পেঁয়াজের কেজি। 

এ বছর যেন গত বছরের মত আকাশচুম্বী দাম না বাড়ে সেজন্য পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে উদ্যোগ নেয়া হয়েছে।

তাই আগামী ১৩ সেপ্টেম্বর থেকে টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করবে সরকার।

Reneta

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পেঁয়াজ আমদানি ও বিক্রয়ের জন্য এ যাবৎকালের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে টিসিবি।

তবে টিসিবি প্রতিকেজি পেঁয়াজ কত টাকা দরে বিক্রি করবে সেই বিষয়ে কোনো কিছু বলা হয়নি বিজ্ঞপ্তিতে।

এর আগে গতকাল সোমবার বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছিল, পেঁয়াজের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে টিসিবি অবিলম্বে খোলা বাজারে ট্রাক সেলের মাধ্যমে সাশ্রয়ী দামে পেঁয়াজ বিক্রয় শুরু করবে। নতুন পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত তা অব্যাহত রাখবে।

একইসঙ্গে কেউ পেঁয়াজের অবৈধ মজুদ বা কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে দাম বাড়ানোর চেষ্টা করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।

গত ৬ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বাণিজ্য মন্ত্রণালয় বলছে, বর্তমানে দেশে পর্যাপ্ত পেঁয়াজ মজুদ রয়েছে, আমদানিও রয়েছে স্বাভাবিক পর্যায়ে। পেঁয়াজের সংকট বা দাম বাড়ার কোনো কারণ নেই।

বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে বাজার মনিটরিং আরও জোরদার করা হয়েছে।

এছাড়া পেঁয়াজ আমদানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে শুল্কহার পুননির্ধারণের জন্য জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর এবং আইপি ও কোয়ারেন্টাইন বিষয়ে কৃষি মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

Jui  Banner Campaign
ট্যাগ: টিসিবিপেঁয়াজবাণিজ্যমন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চোর-বাটপার-সুবিধাবাদী থেকে দূরে থাকতে মির্জা ফখরুল কন্যার আহ্বান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

আনন্দ উচ্ছ্বাসে ঋতুরাজ বসন্তের প্রথম দিন পয়লা ফাল্গুন উদযাপন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভালোবাসা দিবস’ পালনের প্রতিবাদে চিরকুমার সংঘের র‍্যালি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

‘ভিন্নমত থাকলেও সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই’

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT