চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো ছাড়া পর্তুগাল, কোচেরই মন ভরায় না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ন ০৩, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

ক্লাব-জাতীয় দল, দুজায়গায় জন্যই তিনি অপরিহার্য। রিয়ালের কোচ জিনেদিন জিদান যেমন ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া সেরাটা আশা করেন না, পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোসও তেমনি। তাইতো রোনালদোকে ছাড়া পর্তুগালের খেলা তার মন ভরাতে পারে না। এমনকি জেতা ম্যাচের পরও সেটা বলতে ছাড়লেন না পর্তুগিজ কোচ।

টাইব্রেকারে লক্ষ্য মিসের মহড়ায় পর্তুগালের কনফেডারেশন্স কাপ শেষ হয়েছে সেমিফাইনালে। পরে মেক্সিকোকে হারিয়ে তৃতীয় স্থানটা পাওয়া হলেও সান্তোস হয়তো খুশি নন। ভালো অবস্থানে থেকেও শিরোপা না জেতার আক্ষেপ হয়তো পোড়াচ্ছে তাকে। তাইতো তৃতীয় হওয়ার চেয়ে পর্তুগালের খেলার ধরন নিয়ে বলতেই বেশি আগ্রহী দেখা গেল সান্তোসকে।

কনফেডারেশন্স কাপের ব্যস্ততা শেষে পারফরম্যান্স বিশ্লেষণের এক মন্তব্যের সময় পর্তুগিজ কোচ বললেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়টিকে বাইরে রেখে পর্তুগাল ভালো খেলে বলে আমার মনে হয় না। পর্তুগাল দলটা তার কাছ থেকে আলাদা করা যেমন সম্ভব নয়, তেমনি দল পক্ষেও তাকে আলাদা রাখা সম্ভব নয়।’

মৌসুমের শেষদিকে দুর্দান্ত ফর্মটা ফিরে পেয়েছিলেন। ক্লাবকে দামী দুটো শিরোপা জিতিয়ে জাতীয় দলের জার্সিতেও সাফল্যটা টেনে নিয়েছিলেন রোনালদো। সেমিতে কাপের লড়াই শেষ হওয়ার পর গুরুত্বহীন তৃতীয় স্থান নির্ধরণীতে খেলননি। অবশ্য কারণও ছিল। সদ্যজাত যমজ সন্তানকে দেখতে মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে গিয়েছিলেন ৩২ বছর বয়সী তারকা।

Jui  Banner Campaign
ট্যাগ: পর্তুগালরোনালদো
শেয়ারTweetPin

সর্বশেষ

স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম বাড়াল বাংলাদেশ ব্যাংক

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ভোজ্যতেলের ঘাটতি মেটাতে সম্ভাবনাময় ভোলার সরিষা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

দিনাজপুরের ৮৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩৯টি ঝুঁকিপূর্ণ 

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বাণিজ্য চুক্তি করছে সরকার

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT