চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল-হ্যাজার্ডের মাঝে কেবল কয়েকদিনের ব্যবধান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫২ পূর্বাহ্ন ১৯, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

কয়েক বছর আগের কথা। চেলসিতে অখুশি এডেন হ্যাজার্ড ফ্রান্সের ক্লাব লিলেঁতে যাই যাই করছেন। সেসময় রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কাছে হ্যাজার্ডের নামটি সুপারিশ করেছিলেন তৎকালীন সহকারী কোচ জিনেদিন জিদান। পেরেজও কথা দিয়েছিলেন জিদানকে, অভিজাতদের কাতারে উঠতে পারলে অবশ্যই বেলজিয়ান ফরোয়ার্ডকে মাদ্রিদে নিয়ে আসবেন।

পরের কয়েক বছরে অনেক পরিবর্তন এসেছে। সহকারী থেকে প্রধান কোচ হয়ে রিয়ালকে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন জিদান। একবার চাকরি ছেড়ে আট মাসের ব্যবধানে দ্বিতীয় মেয়াদে ফিরেছেন সান্তিয়াগো বার্নাব্যুতে। রিয়াল ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন অতীতের কয়েক মৌসুমের প্রধান ভরসা ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে হারিয়ে আগের তিন মৌসুমের জৌলুস খুইয়েছে রিয়াল!

পরিবর্তন এসেছে হ্যাজার্ডের খেলাতেও। শেষকয়েক মৌসুমে নিজেকে এমন এক পর্যায়ে নিয়ে গেছেন যে, বড় বড় ক্লাবগুলো এক পায়ে খাঁড়া এমন খেলোয়াড়কে দলে টানতে। প্রয়োজনে ঢালতে রাজী কাড়ি কাড়ি অর্থও। অর্থাৎ, অভিজাতদের তালিকায় এখন বেশ উপরেই অবস্থান বেলজিয়ান ফরোয়ার্ডের।

তাই কথা রাখতেই হচ্ছে পেরেজকে। সেটা প্রয়োজন ভেবেই। রোনালদোবিহীন রিয়ালকে যোগ্য একজনের হাতে তুলে দিতে চাওয়া থেকেই হ্যাজার্ডকে মাদ্রিদে নিয়ে আসছেন রিয়াল সভাপতি। মাদ্রিদভিত্তিক পত্রিকা মার্কা বলছে, আর দু-একদিনের মধ্যেই আলোর মুখ দেখবে দুপক্ষের চুক্তি। চুক্তির অর্থটা হবে ১০০ মিলিয়ন ইউরোর চেয়ে খানিকটা কম কিংবা একটু বেশিই!

তাহলে প্রশ্ন থাকছে হ্যাজার্ড চলে এলে চেলসির কী হবে? পুরো এক মৌসুম কোনপ্রকার দলবদল করতে পারবে না ইংলিশ ক্লাবটি!

সমাধানটা চেলসি নিজেই বের করেছে। উয়েফার কাছে আবেদন করা হয়েছে নিষেধাজ্ঞাটা পিছিয়ে দিতে। ইতিবাচক ফল পেলে হ্যাজার্ডের বিকল্পও ঠিক করা আছে। জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের ২০ বছর বয়সী মার্কিন ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিচকে বেশ মনে ধরেছে লা ব্লুজদের কোচ মাউরিসিও সারির।

Reneta

এখন প্রশ্ন, কেমন হবে রিয়ালে হ্যাজার্ডের বেতন? অন্তত চেলসির থেকে অনেক বেশিই হবে, সেটা নিশ্চিত করেছে মার্কা। যদিও সেটা সার্জিও রামোসের থেকে বেশি না। অধিনায়ককে খুশি রাখতে ক্লাবের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় বানানো হচ্ছে তাকে। রামোস যতদিন রিয়ালে খেলবেন, পারিশ্রমিকে তাকে ক্লাবের বাকিরা টপকাতে পারবেন না বলেই নাকি প্রতিশ্রুতি দিয়েছেন সভাপতি পেরেজ!

Jui  Banner Campaign
ট্যাগ: এডেন হ্যাজার্ডরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT