চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিকার্ভ এককে সোনার লড়াইয়ে রোমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ০৯, মে ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট আর্চারিতে ছেলেদের এককের রিকার্ভ ইভেন্টে সোনার লড়াইয়ে উঠেছেন রোমান সানা। ইরাকের সোলেমানিয়ায় সোমবার উজবেকিস্তানের প্রতিপক্ষকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে গেছেন বাংলাদেশের তারকা আর্চার।

টুর্নামেন্টে ছেলে ও মেয়েদের দলগত রিকার্ভের ফাইনালে আগেরদিনই উঠে গেছে বাংলাদেশ। ছেলেদের রিকার্ভ ইভেন্টে রোমান সানা, আব্দুর রহমান আলিফ ও হাকিম আহমেদ রুবেলদের দল ৫-৪ ব্যবধানে ইরানকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে।

মেয়েদের রিকার্ভ ইভেন্টেও বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ফাইনালের পা রাখার পথে নাসরিন আক্তার, দিয়া সিদ্দিকী ও বিউটি রায়দের দল ৫-১ পয়েন্টে উড়িয়ে দিয়েছে উজবেকিস্তানকে।

২০২২ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট, স্টেজ-২তে শনিবার কোয়ালিফাই রাউন্ডের খেলায় মেয়েদের দলগত রিকার্ভে দ্বিতীয় হয়ে মূল পর্বে উঠেছিল বাংলাদেশ। একই ইভেন্টে ছেলেদের খেলায়ও দ্বিতীয় হয়ে মূল পর্বে আসে রোমান সানাদের দল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উজবেকিস্তানবাংলাদেশরোমানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

মে ৫, ২০২৬

১ যুগ পর আবার একসঙ্গে সালমান-কারিনা?

মে ৫, ২০২৬

ফলাফল লুট করা হয়েছে, আমি পদত্যাগ করব না: মমতা ব্যানার্জি

মে ৫, ২০২৬

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে ৮ নম্বরে বাংলাদেশ

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

”হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন ক্যাটাগরিতে সহায়তা দেবে সরকার”

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT